০.৪৭· কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে ?
প্রশ্নটিতে দেওয়া ০.৪৭· দ্বারা বোঝানো হয়েছে যে দশমিক বিন্দুর পর ৪ একবার এসেছে এবং ৭ পৌনঃপুনিক অর্থাৎ বারবার এসেছে (০.৪৭১৭১৭...)। এই ধরনের আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম হলো: প্রথমে দশমিক বিন্দুর পর পৌনঃপুনিক ও অনাবৃত অংশ মিলিয়ে যে সংখ্যা হয় তা থেকে অনাবৃত অংশটি বিয়োগ করতে হয়। এখানে সংখ্যাটি ৪৭ এবং অনাবৃত অংশ ৪। তাই ৪৭ বিয়োগ ৪ সমান ৪৩। হর এর ক্ষেত্রে যতগুলো অঙ্ক পৌনঃপুনিক ততগুলো ৯ এবং যতগুলো অঙ্ক অনাবৃত কিন্তু দশমিক বিন্দুর ডান পাশে ততগুলো ০ বসাতে হয়। এখানে ১টি অঙ্ক (৭) পৌনঃপুনিক তাই একটি ৯ এবং ১টি অঙ্ক (৪) অনাবৃত তাই একটি ০। সুতরাং হর হবে ৯০। অর্থাৎ ৪৩/৯০। অন্য অপশনগুলো ভুল কারণ তারা আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের সঠিক নিয়ম অনুসরণ করে না। যেমন ৪৭/৯৯ হবে যদি ০.৪৭৪৭৪৭... অর্থাৎ ৪ এবং ৭ উভয়ই পৌনঃপুনিক হতো।
Related Questions
১২০ = ২ x ২ x ২ x ৩ x ৫
বা, ১২০ = ৪ x ৬ x ৫
সুতরাং, যোগফল = ৪+৬+৫ = ১৫
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
১.৫ সেকেন্ডে চাকাটি ঘুরে (৯০ × ১.৫)/৬০ বার = ৯/৪ বার
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৯/৪ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০× ৯)/৪ ডিগ্রি = ৮১০ ডিগ্রি
বৃত্তের ব্যাস = ২r [r = ব্যাসার্ধ]
বৃত্তের ক্ষেত্রফল = πr২
ব্যাস ৩ গুন বৃদ্ধি হলে হবে ৬r এবং ব্যাসার্ধ = ৩r
ঐ বৃত্তের ক্ষেত্রফল = π(৩r)২ = ৯r২
৯ গুন বৃদ্ধি পাবে।
১ টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ১ টিতে লাভ হয় =১/২−১/৩=১/৬টাকা
.'.১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা।
.'. ১০০ " " " ৩×১০০/৬=৫০ টাকা
.'. ৫০%
জব সলুশন