টপিকঃ প্রাইমারি প্রশ্ন ব্যাংক

বিষয়

গণিত

Free Access - Limited to 50 questions total

1.

যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --

ক) আয়তক্ষেত্র
খ) ট্রাপিজিয়াম
গ) বর্গক্ষেত্র
ঘ) রম্বস
Note :

প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়। রম্বসের একটা কোণও সমকোণী বা ৯০• নয়।

 

রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত।

 

আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।

 

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

 

রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

2.

০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -

ক) ২৯৯০
খ) ২১৮৭
গ) ২২৮৭
ঘ) ৩১৪৫
Note :

০,১,২,৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম সংখ্যা ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩। এদের বিয়োগফল হবেঃ ৩২১০ - ১০২৩ = ২১৮৭

3.

০.১×০.০১×০.০০১ / ০.২০×০.০২ এর মান কত ?

ক) ০.২৫
খ) ০.০২৫
গ) ০.০০২৫
ঘ) ০.০০০২৫
Note :

০.১×০.০১×০.০০১ ÷ ০.২০×০.০২

০.০০০০০১÷ ০.০০৪

১÷ ৪০০০ ( দশমিক উঠানোর পর)

০.০০০২৫।

4.

(০.১×১.১×১.২) /(০.০১×০.২) এর মান কত ?

ক) ৬০
খ) ৬৬
গ) ৬৮
ঘ) ৭৮
Note :

(০.১×১.১×১.২) /(০.০১×০.২)  =11×12 / 2=66

5.

৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?

ক) ৮,০০০ টাকা
খ) ৯,০০০ টাকা
গ) ৯,৫০০ টাকা
ঘ) ১০,০০০ টাকা
Note :

৩ টি গরু = ৯ টি খাসি

১ টি গরু = ৩ টি খাসি

২ টি গরুর মূল্য ২৪০০০ টাকা

১ টি গরুর মূল্য ২৪০০০/২ = ১২০০০ টাকা

অতএব, ৩ টি খাসির মূল্য ১২০০০ টাকা

১ টি খাসির মূল্য ১২০০০/৩ টাকা

২ টি খাসির মূল্য ( ১২০০০ × ২) / ৩ = ৮,০০০ টাকা

6.

যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ----

ক) রম্বস
খ) বর্গক্ষেত্র
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম
Note :

রম্বসের সকল বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।

7.

টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?

ক) ১০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ৩০%
Note :

 ৫টির ক্রয়মূল্য ১ টাকা
 ১ টির ক্রয়মূল্য ১/৫ টাকা
আবার, ১২টির বিক্রয়মূল্য ৩ টাকা
১টির বিক্রয়মূল্য ৩/১২ টাকা=১/৪ টাকা
 

লাভ= ১/৪-১/৫ = ৫-৪/২০ = ১/২০
তাহলে, শতকরা লাভ = (১/২০)/(১/৫) ×১০০%
= ১/২০ × ৫ ×১০০%
= ২৫%

8.

একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

ক) ৭২ পয়সা
খ) ৮০ পয়সা
গ) ৪০ পয়সা
ঘ) ৫০ পয়সা
Note :

একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

২০ % লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ পয়সা

বিক্রয়মূল্য ১২০ পয়সা হলে ক্রয়মূল্য ১০০পয়সা

বিক্রয়মূল্য ৬০ পয়সা হলে ক্রয়মূল্য = ১০০ × ৬০ /১২০ = ৫০ পয়সা।

9.

নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

ক) ১/৩
খ) ২/৭
গ) ৫/২১
ঘ) ৩/৬
Note :

১/৩ = ০.৩৩৩৩৩

২/৭ = ০.২৮৫৭১

৫/২১ = ০.২৩৮১

৩/৬ = ০.৫

এখানে, ক্ষুদ্রতম হচ্ছে ৫/২১ = ০.২৩৮১

10.

এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

ক) ৩ঃ ৫
খ) ৫ঃ ৭
গ) ৭ঃ ৩
ঘ) ৮ঃ ৫
Note :

মনে করি ,
মিশ্রণে এক ধরণের চা =x গ্রাম
মিশ্রণে অন্যধরণের চা =(১০০-x) গ্রাম
এখানে ,x গ্রামের ক্ষেত্রে ,
১০০ গ্রাম চা এর মূল্য =১৫ টাকা
অতএব ,x গ্রাম চা এর মূল্য (১৫×x) /১০০ টাকা
আবার ,
(১০০-x) এর ক্ষেত্রে
১০০ গ্রাম চা এর মূল্য =২০ টাকা
অতএব ,(১০০-x ) গ্রাম চা এর মূল্য ২০(১০০-x) /১০০ টাকা
প্রশ্নমতে ,১৫x/১০০+২০(১০০-x) /১০০=১৬.৫
বা(১৫x+২০০০-২০x)/১০০=১৬.৫
বা,৫x =৩৫০
অতএব, x =৭০,
অতএব,১০০-x =(১০০-৭০)=৩০
অতেব,মিশ্রণে চা এর অনুপাত =x/(১০০-x)=৭০/৩০=৭/৩=৭ঃ৩

11.

x-1/x=4 হলে, x²+1/x²= এর মান কত ?

ক) 18
খ) 16
গ) 11
ঘ) 16
Note :

x² + 1/x² = ( x - 1/x )² + 2* x* 1/x

= ( x - 1/x )² + 2

= 4² + 2

= 16 + 2

= 18

12.

x+1/x=4 হলে x³ + 1/x³= কত ?

ক) 147
খ) 52
গ) 70
ঘ) 76
Note :

x³+1/x³ 

=(x+1/x)³−3x.1x(x+1/x)

=4³−3×4

=64−12

=52

13.

কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

ক) ৩৫
খ) ৪৮
গ) ৬০
ঘ) ৬৫
Note :

শুধু বিজ্ঞানে ফেল করে = ৫২ - ২৭ = ২৫%

শুধু অংকে ফেল করে = ৪০ - ২৭ = ১৩%

উভয় বিষয়ে বা যেকোনো এক বিষয়ে ফেল করে = ২৫ + ১৩ + ২৭ = ৬৫%

উভয় বিষয়ে পাশ করে = ১০০ - ৬৫ = ৩৫%

14.

একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?

ক) ৬ দিন
খ) ৮দিন
গ) ১০দিন
ঘ) ১২দিন
Note :

সহকর্মী একদিনে বাঁধাই করে =(120×1/4) টি বা 30 টি বই
অতএব,বাঁধাইকারক ও তার সহকর্মী 2 দিনে বাঁধাই করে -(120+30) টি বই =150 টি বই


150 টি বই বাঁধাই করতে সময় লাগে 2 দিনে
1 টি বই বাঁধাই করতে সময় লাগে 2/150 দিন
অতএব, 750 বই বাঁধাই করতে সময় লাগে (2×750)/150 দিন
                                                        =10 দিন

15.

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---

ক) ১২
খ) ১৫
গ) ১৮
ঘ) ২০
Note :

পরপর তিনটি সংখ্যা ধরা যাক, ১ম টি ৪

২য় টি ৫

৩য় টি ৬ গুনফল: - ৪ × ৫ × ৬

= ১২০ যোগফল: - ৪ + ৫ + ৬ = ১৫ হবে

উত্তর: যোগফল ১৫।

16.

২, ৫, ৭, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে ---

ক) ১১
খ) ১২
গ) ১৩
ঘ) ১৪
Note :

ধারাটির বিজয় পথ গুলো ২, ৭ - - - -

ধারাটির জোর পদ গুলো ৫, ৮ - - - -

ধারাটির ৬ষ্ঠ পদ = ৮ + ৩ = ১১ এবং ৮ম পদ = ১১ + ৩ = ১৪

17.

যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

ক) ৭ দিন
খ) ৯ দিন
গ) ৫ দিন
ঘ) ৬ দিন
Note :

১২ জন পুরুষের কাজ  =  ১৮ জন মহিলার কাজ

∴৮ জন পুরুষের কাজ  =  {(১৮×৮)/১২} জন মহিলার কাজ

                                     =  ১২

মােট মহিলা  =  (১২  +  ১৬)  =  ২৮ জন

১৮ জন মহিলা কাজটি করে ১৪ দিনে

∴২৮ জন মহিলা কাজটি করে  =  {(১৪×১৮)/২৮} দিনে

                                =  ৯ দিন।  

18.

প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?

ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
Note :

১ম ও ২য় সংখ্যার গুনফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুনফল ৪৯

:• ২য় সংখ্যাটি ৪২ ও ৪৯ উভয় সংখ্যার গুণনীয়ক

৪২ এর গুণনীয়ক = ১, ২, ৩, ৬, ৭, ১৪, ২১, ৪২

৪৯ " " " = ১, ৭, ৪৯

সুতরাং সংখ্যাটি ৭

19.

৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?

ক) ৭০
খ) ৮০
গ) ৯০
ঘ) ৯৮
Note :

৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ =(৬০ এর ৭/৭+৩) লিটার =৪২ লিটার

∴৬০    "      "           পেট্রোলের     "      (৬০ এর ৭/৭+৩) লিটার
                                                            =১৮ লিটার

ধরি ,মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে ।

    ৪২ ⦂১৮+x =৩ ⦂৭
বা , ৪২ /(১৮+x)=৩/৭
বা , ৫৪ + ৩x =২৯৪
     ৩x =২৪০
 ∴       x =৮০

20.

দু'টি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত?

ক) ১৫
খ) ৪৫
গ) ৭৫
ঘ) ১২০
Note :

 রাশি দুইটির অনুপাত ৮:১৫

                         =৮×৫:১৫×৫

                         =৪০:৭৫

অতএব উত্তর রাশি=৭৫

21.

৭, ১০, ১৬, ২৮, ৫২ -------- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক) ৭৪
খ) ১০০
গ) ১০৪
ঘ) ১৫০
Note :

৭ + ৩ = ১০

১০ + ৬ = ১৬

১৬ + ১২ = ২৮

২৮ + ২৪ = ৫২

৫২ + ৪৮ = ১০০

22.

১, ৩, ৪, ৭, ১১, ১৮ ------ক্রমটির পরবর্তী পদ কত?

ক) ২৫
খ) ২৯
গ) ৩৬
ঘ) ৪২
Note :

১, ৩, ৪, ৭, ১১, ১৮

৪ = ৩ + ১, ৭ = ৪ + ৩, ১১ = ৪ + ৭, ১৮ = ৭ + ১১

এই ধারায় কোন পদ সংখ্যাকে তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পাওয়া যায়,

পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯

23.

a=8,b=6,x= ½ এবং y=4 হলেax+2b-2xy - এর মান কত ?

ক) 12
খ) 9
গ) 7
ঘ) 6
Note :

ax=৮*১/২= ৪

২b=১২

2xy=২*১/২*৪= ৪

ax+2b-2xy= ৪+১২-৪ =১২

Ans:১২

24.

দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭। পূর্ব রাশি ২৪ হলে, উওর রাশি কত?

ক) ৪২
খ) ৪৯
গ) ৫৬
ঘ) ৬৪
Note :

দেওয়া আছে,

দুটি রাশির অনুপাত ৪:  ৭

মনে করি, রাশি দুইটি ৪ক, ৭ক।

প্রশ্নমতে, ৪ক = ২৪

বা, ক = ২৪/৪

সুতরাং, ক = ৬

উত্তর রাশি = ৭ক

                = ৭ × ৬

                = ৪২

25.

কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

ক) ৬৫
খ) ৭০
গ) ৪৪
ঘ) ৫০
Note :

ক্রয়মূল্য = (৪০×১০০)/৮০

= ৫০

৪০% লাভে বিক্রয়মূল্য = (৫০×১৪০)/১০০

= ৭০ টাকা।

26.

2x²-xy-6y² এর উৎপাদক -

ক) (2x+3y) (x-2y)
খ) (2x-3y) (x+2y)
গ) (x+3y) (2x-2y)
ঘ) (2x-3y) (2x + 2y)
Note :

2x² -xy-6y²
=2x² -4xy+3xy-6y²
=2x(x-2y)+3y(x-2y)
=(x-2y)(2x+3y)

27.

কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

ক) ৯০ টাকা
খ) ১০০ টাকা
গ) ১০৫ টাকা
ঘ) ১১০ টাকা
Note :

১০০ টাকা বিক্রয়ে কমিশন পাওয়া যায় ৩.৫ টাকা
   ১ টাকা বিক্রয়ে কমিশন পাওয়া যায় ৩.৫/১০০ টাকা
  ৩০০০ টাকা বিক্রয়ে কমিশন পাওয়া যায় (৩.৫ ×৩০০০)/১০০ =১০৫ টাকা

28.

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫। বর্তমানে কার বয়স কত ?

ক) ৬৬ বছর, ৩৪ বছর
খ) ৭৬ বছর, ৩৪ বছর
গ) ৪৬ বছর, ১৪ বছর
ঘ) ৫৬ বছর, ২৪ বছর
Note :

ধরি, পিতার বয়স = ৭ক

এবং, পুত্রের বয়স = ৩ক

প্রশ্নমতে, ( ৭ক - ৪) / (৩ক - ৪) = ১৩/৫

বা, ৩৫ক - ২০ = ৩৯ক - ৫২

বা, ৪ক = ৩২

∴ক = ৮

পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪

পিতার বয়স = ৭ × ৮ = ৫৬

29.

৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?

ক) ১৫ টি
খ) ১৮ টি
গ) ২০ টি
ঘ) ২৫টি
Note :

১টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১টি গরু সহ আর ১টি গরু অর্ধেক পুষতে ব্যয় সমান = ৬টি গরু/৪টি মহিষ = ১.৫

তাহলে ১০টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১৫টি গরু পুষতে ব্যয় সমান = ১০টি মহিষ*১.৫ = ১৫টি গরু

30.

একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?

ক) ৮%
খ) ১০%
গ) ১২%
ঘ) ১৫%
Note :

ক্রয় মূল্য,

১ ডজন আম + ১ ডজন আপেল = ২ ডজনের দাম = ১৫০ + ১০০ = ২৫০ টাকা

বিক্রয় মূল্য,

১ ডজনের দাম = ১৪০ টাকা

এবং ২ ডজনের দাম = ১৪০*২ = ২৮০

অতএব লাভ = ২৮০ - ২৫০ = ৩০ টাকা

এখন,২৫০ টাকায় লাভ = ৩০ টাকা

১০০ টাকায় লাভ = ৩০*১০০/২৫০

= ১২%

31.

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

ক) ২ঃ ২
খ) ৭ঃ ৩
গ) ৩১ঃ ১৬
ঘ) ৭ঃ ২
Note :

পিতা ও পুত্রর বয়সের সমষ্টি ৭৪ বছর।

১০ বছর পূর্বে বয়সের সমষ্টি ছিলো ৫৪ বছর।

তখন বয়সের অনুপাত ছিলো ৭ : ২।

সুতরাং, ৭ক + ২ক = ৫৪

বা, ৯ক = ৫৪বছর

বা, ক = ৬ বছর

সুতরাং, ১০বছর পূর্বে,

 পিতার বয়স = ৬ × ৭  বা ৪২ বছর এবং পুত্রর বয়স=২ × ৬ বা ১২ বছর।

১০বছর পরে, 

পিতার বয়স = (৪২ + ২০) বা ৬২ বছর এবং পুত্রর বয়স = (১২ + ২০) বা ৩২ বছর।

তাদের বয়সের অনুপাত = ৬২ : ৩২ বা ৩১ : ১৬।

32.

কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের পাপ্ত গড় নম্বর কত ?

ক) ২৩
খ) ৩৬
গ) ৪০
ঘ) ৪২
Note :

100 জন ছাত্রের গড় নম্বর = 80

সুতরাং 100 জন ছাত্রের মোট নম্বর = ( 100 × 80) = 8000

আবার, 20% বাদে ছাত্র সংখ্যা ( 100 - 20 ) = 80 জন।

এখন, 80 জন ছাত্রের গড় নম্বর = 90

সুতরাং 80 জন ছাত্রের মোট নম্বর = (90×80) = 7200

এখন,(100 - 80) = 20 জন ছাত্রের মোট নম্বর = ( 8000 - 7200 ) = 800

সুতরাং 20 জন অর্থাত 20% ছাত্রের গড় নম্বর = (800 ÷ 20 ) = 40 ( উত্তর )

33.

যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

ক) ১৫ দিন
খ) ২০ দিন
গ) ২৫ দিন
ঘ) ৩০ দিন
Note :

মজুদ খাদ্য ১৫ জনের চলে ৪০ দিন

মজুদ খাদ্যে ১ জনের চলে = ৪০ × ১৫ দিন

মজুদ খাদ্যে ৪০ জনের চলে = ৪০ × ১৫ /৪০ দিন = ১৫ দিন।

34.

০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

ক) ৮০%
খ) ৬০%
গ) ২০%
ঘ) ৪০%
Note :

০.৪ কে লিখতে পারি ৪/১০ এখন এটা কে শতকারা প্রকাশ করলে দাড়ায় ৪ × ১০০/ ১০ × ১০০ [১০০ গুন করে] বা, ৪০০/১০ %

বা, ৪০%

35.

১, ৫, ১৩, ২৯, ৬১ -----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক) ৭৬
খ) ১০২
গ) ১০৬
ঘ) ১২৫
Note :

৫ = ১ + ৪

১৩ = ৫ + ৮

২৯ = ১৩ + ১৬

৬১ = ২৯ + ৩২

:• পরবর্তী পদ = ৬১ + ৬৪ = ১২৫

36.

১, ৫, ৩, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে ---

ক) ১১
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫
Note :

ধারাটির বিজোড় পদগুলো হচ্ছে ১, ৩ -  -  -  -

ধারাটির জোর পদগুলো হচ্ছে ৫, ৮ -  -  -  -

ধারাটির ৬ষ্ঠ পদ = ৮  +  ৩ = ১১ এবং

৮ম পদ = ১১  +  ৩ = ১৪

37.

এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

ক) ৪০ টাকা
খ) ৪২ টাকা
গ) ৪৩ টাকা
ঘ) ৪৭ টাকা
Note :

প্রথম ৪ দিনের মোট টাকা=৪০x৪ = ১৬০ টাকা

(১২-৪)=৮দিনের মোট টাকা= ৫০৪-১৬০=৩৪৪ টাকা

বাকী দিন (৮) এর গড় আয় = ৩৪৪/৮=৪৩ টাকা

38.

তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

ক) ৪৫ বছর
খ) ৪৮ বছর
গ) ৫০ বছর
ঘ) ৫২ বছর
Note :

তিন পুত্রের বয়সের সমষ্টি = ১৬*৩ = ৪৮ বছর

পিতাসহ পুত্র বা ৪ জনের বয়সের সমষ্টি = ২৫*৪ = ১০০ বছর

পিতার বয়স = ১০০-৪৮ = ৫২ বছর (উত্তর)

39.

কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

ক) ২০ দিন
খ) ২৪ দিন
গ) ২৫ দিন
ঘ) ৩০ দিন
Note :

১০  জনের চলে ৩০ দিন

১ জনের চলে ৩০ × ১০  =  ৩০০ দিন

( ১০   +   ৫)  ১৫ জনের চলে  =  ৩০০ /১৫  =  ২০ দিন

40.

একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয়, তবে পানির পরিমাণ কত লিটার?

ক) ৫
খ) ২
গ) ৬
ঘ) ৪
Note :

মনে করি,
দুধের পরিমাণ = ৫ক লিটার
এবং পানির পরিমাণ = ১ক বা ক লিটার

প্রশ্নমতে,
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ৮ / ৪
বা, ক = ২

যেহেতু পানির পরিমাণ ক লিটার,
সেহেতু পানির পরিমাণ = ২ লিটার।

41.

সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----

ক) পরস্পর সমান
খ) পরস্পর সমান্তরাল
গ) পরস্পরের উপর লম্ব
ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
Note :

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সমান কোণের সমদ্বিখন্ডক সামান্তরিকের দুটি সমান্তরাল রেখার সাথে সমান কোন উৎপন্ন করে। তাই অন্তরদ্বিখন্ডকদ্বয় পরস্পর সমান্তরাল।

42.

৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ -------ধারাটির দশম পদ হবে ---

ক) ১৪
খ) ১৫
গ) ১৬
ঘ) ১৭
Note :

ধারাটির বিজোড় পদগুলো হচ্ছে ৩, ৪, ৫, ৬ - - - - -

ধারাটির জোর পদগুলো হচ্ছে ৫, ৮, ১১ - - - - -

ধারাটির ৮ম পদ = ১১ + ৩ = ১৪

ধারাটির দশম পদ ১৪ + ৩ = ১৭

43.

2x+3y =3 এবং 4x-5y=17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---

ক) 1, -3
খ) 2, -1
গ) 3, -1
ঘ) -3, -1
Note :

2x + 3y = 3 .........(i)
4x + 5y = 17.........(ii)

নং কে 2 এবং (ii) নং কে 1 দ্বারা গুণ করে পাই
4x + 6y = 6 ..........(iii)
(iii) - (ii) = 11y = - 11
y = - 1
2x + 3 × ( - 1) = 3
= 2x = 6
x = 3

44.

3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x-এর মান হবে ---

ক) 6
খ) -4
গ) -6
ঘ) 3
Note :

3(3x-4)=2(4x-3)
বা, 9x-12=8x-6
অতএব ,x=6

45.

পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

ক) ৫০ বছর
খ) ৬০ বছর
গ) ৫৫ বছর
ঘ) ৪০ বছর
Note :

পিতা ও দুই সন্তানের মোট বয়স = (৩×৩০)বছর

= ৯০ বছর

দুই সন্তানের মোট বয়স = (২×২০)বছর

= ৪০ বছর

সুতরাং পিতার বয়স = ( ৯০ - ৪০)বছর

= ৫০ বছর

46.

কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ---

ক) বিষমবাহু
খ) সমবাহু
গ) সমকোণী
ঘ) সমদ্বিবাহু
Note :

ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

 

সুতরাং, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়। এই সমান সমান বাহু দুইটি সমদ্বিবাহু ত্রিভুজের পা (legs) নামে অভিহিত।

 

আবার, সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কোণ দুইটিও পরস্পর সমান। এই কোণ দুইটি ভূমিকোণ বলে সমধিক পরিচিত।

 

ত্রিভুজের একটি বিশেষ রূপ হলো সমদ্বিবাহু ত্রিভুজ।

47.

a+b=7 এবং ab=10 হলে a²+b²+3ab = কত ?

ক) 29
খ) 49
গ) 59
ঘ) 69
Note :

দেওয়া আছে,  a + b = 7, ab = 10
 
∴ a² + b² + 3ab = (a + b)²- 2ab + 3ab
                        = (a + b)² + ab
                        = 7² + 10
                        = 49 + 10
                        = 59

48.

২/৩ ÷ ৪/৫ এর ২০ /২১ কত ?

ক) ১/৩
খ) ৮/২১
গ) ৭/৮
ঘ) ৫/৬০
Note :

{(২/৩)/(৪/৫)} এর (২০/২১) 

=> {(২/৩) / (১৬/২১)} 

=>  {(২/৩) ×(১৬/২১)}

=> {(২/৩) / (২১/১৬)}  = ৭/৮ 

49.

(x+5)(x-3)=কত ?

ক) x²+8x+15
খ) x²-15
গ) x²+2x-15
ঘ) x²+2x+15
Note :

(x + 5)(x - 3)

= > x² + 5x - 3x - 15

= > x² + 2x - 15

50.

স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

ক) ৫ জন
খ) ৭ জন
গ) ৮ জন
ঘ) ১০ জন
Note :

শুধু গান পছন্দ করে = ১৮-৭
=১১ জন
শুধু কবিতা পছন্দ করে = ১৬-৭
=৯ জন
শুধু গান, কবিতা ও উভয় বিষয় পছন্দ করে = (১১+৯+৭) জন
=২৭ জন
সুতরাং কোনটিই পছন্দ করে না = (৩২-২৭) জন
=৫ জন

You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade