কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। যেমন - রুপা, তামা, লোহা, ধাতব পদার্থ কার্বন, মানবদেহ, কয়লা, এসিড মিশ্রিত পানি , মাটি পারদ ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে। যেমন - রাবার, শুকনা বায়ু, পার্সেলিন কাচ, কাগজ , কাঠ, গন্ধক, ইবোনাইট , রঞ্জন, রেশম ইত্যাদি। সঠিক উত্তর হবে : রাবার
Related Questions
জন্ডিসে শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃত বা লিভার আক্রান্ত হয়। কোনাে ব্যক্তি ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হলে সাধারণত জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দিলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। দেহত্বক, মুখ, চোখ এবং থুথু হলুদ বর্ণের হয়।
পেনিসিলিন (Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক. এটি বিশ্বের সর্বপ্রথম আবিষ্কৃত সফল অ্যান্টিবায়োটিক ওষুধ, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়.
সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির। সংবিধান বলা হয়েছে - ' রাষ্ট্রপতি যেরুপ সংখ্যক বিচারপতি প্রয়োজন বোধ করবেন, সেরুপ সংখ্যক বিচারপতি নিয়োগ দান করবেন। 'স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো। ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়। ৯ জুলাই ২০০৯ রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।
২০১১ সালে ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে নেটপ্যাক (NETPAC) পুরস্কার লাভ করেছিল নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'।
ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত এই সংগ্রহশালাটিতে শিল্পাচার্যের বহু দুর্লভ চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষিত আছে।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি ভিন্ন শহরে আয়োজিত হয়।
জব সলুশন