কোনটি এ্যান্টিবায়োটিক?
পেনিসিলিন (Penicillin) হলো একটি অ্যান্টিবায়োটিক. এটি বিশ্বের সর্বপ্রথম আবিষ্কৃত সফল অ্যান্টিবায়োটিক ওষুধ, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়.
Related Questions
সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির। সংবিধান বলা হয়েছে - ' রাষ্ট্রপতি যেরুপ সংখ্যক বিচারপতি প্রয়োজন বোধ করবেন, সেরুপ সংখ্যক বিচারপতি নিয়োগ দান করবেন। 'স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো। ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়। ৯ জুলাই ২০০৯ রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।
২০১১ সালে ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে নেটপ্যাক (NETPAC) পুরস্কার লাভ করেছিল নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'।
ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত এই সংগ্রহশালাটিতে শিল্পাচার্যের বহু দুর্লভ চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষিত আছে।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি ভিন্ন শহরে আয়োজিত হয়।
বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম খাদ বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। বিভিন্ন সময়ে এর গভীরতা বিভিন্ন রকম মাপা হলেও আধুনিক বিজ্ঞানীদের মতে এর গভীরতা ৩৬,০৭০ ফুট (প্রায় ১১ কিলোমিটার)।
জব সলুশন