২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি ভিন্ন শহরে আয়োজিত হয়।
Related Questions
বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম খাদ বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। বিভিন্ন সময়ে এর গভীরতা বিভিন্ন রকম মাপা হলেও আধুনিক বিজ্ঞানীদের মতে এর গভীরতা ৩৬,০৭০ ফুট (প্রায় ১১ কিলোমিটার)।
পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর হল কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত।
- এটি ৭৭৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- যাত্রী সংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হল হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে অবস্থিত।
বাংলাদেশ সংবিধানের ৫(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানীর মর্যাদা পায় ঢাকা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায় । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী।
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবেও তাকে গণ্য করা হয়।
সার্কভুক্ত (SAARC) মোট দেশ ৮টি।সদস্য দেশগুলোর তালিকা:--বাংলাদেশ,ভারত,পাকিস্তান,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা,মালদ্বীপ ,আফগানিস্তান
জব সলুশন