মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) মুন+ষ্ণ
খ) মনু+অব
গ) মনু+ষ্ণ
ঘ) মা+নব
বিস্তারিত ব্যাখ্যা:

'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ' । এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।এরুপ - যাদব (যদু + ষ্ণ) , শৈশব (শিশু + ষ্ণ) , কৈশোর (কিশোর + ষ্ণ) ।

Related Questions

ক) চতুর+পদ
খ) চতুষ+পদ
গ) চতু+পদ
ঘ) চতুঃ+পদ
Note :

‘চতুষ্পদ’ শব্দটি বিসর্গ সন্ধির একটি উদাহরণ। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, বিসর্গের পর ক, খ, প, ফ থাকলে বিসর্গ বজায় থাকে, কিন্তু যদি শ, ষ, স, ট, ঠ, ত, থ থাকে তবে বিসর্গ পরিবর্তিত হয়ে শ, ষ, স হয়। এখানে 'চতুঃ' (বিসর্গ) এর পর 'পদ' (প) থাকায় বিসর্গটি 'ষ' তে পরিবর্তিত হয়ে 'চতুষ্পদ' হয়েছে। তাই সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো চতুঃ + পদ

ক) স্বায়ত্ব
খ) স্বায়াত্ব
গ) স্বায়ত্ত
ঘ) স্বাযত্ত্ব
Note :

'স্বায়ত্ত' (স + আয়ত্ত) বানানটি  শুদ্ধ l অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্তিকর যে রূপটি দেখা যায় তা হলো 'স্বায়ত্ব'। কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী সঠিক রূপটি স্বায়ত্ত l যেমন: স্বায়ত্তশাসন

ক) কমা
খ) ড্যাস
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
Note :

বাক্যের সম্বোধন পদের পর সাধারণত কমা (, ) বসে l যেমন: রহিম, এদিকে এসো। মা, আমি স্কুলে যাচ্ছি। 

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিষ্ক্রিয় দর্শক
Note :

সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক বা যার কোন ভূমিকা নেই।

ক) অর্ধাঙ্গিনী
খ) কন্যা
গ) নন্দিনী
ঘ) ভাগনী
Note :

  'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ -ভার্যা , পত্নী , বধূ, বউ , গৃহিনী , গিন্নি, ঘরণি, বিবি, বেগম,পরিবার।
-  কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে , তনয়া, দুহিতা, ঝি, বেটি ।
- 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।

ক) অভাব
খ) স্বভাব
গ) অনুভাব
ঘ) তিরোভাব
Note :

আবির্ভাব' শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ হলো প্রত্যক্ষীকরণ, প্রকাশ, উদয় বা সামনে আসা
- এর বিপরীত শব্দটি হলো 'তিরোভাব', যার অর্থ অদৃশ্য হওয়া, অন্তর্ধান, লুকিয়ে পড়া বা চক্রের আড়ালে চলে যাওয়া
- প্রদত্ত অন্য বিকল্পগুলোর মধ্যে 'অভাব' অর্থ অনটন বা শূন্যতা
- 'স্বভাব' অর্থ প্রকৃতি বা চারিত্রিক বৈশিষ্ট্য
- 'অনুভাব' অর্থ যা ভাব বা অনুভূতিকে প্রকাশ করে।
- সুতরাং, অর্থের বিচারে 'আবির্ভাব' -এর সঠিক বিপরীতার্থক শব্দ হলো 'তিরোভাব'

জব সলুশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন- পানিসম্পদ মন্ত্রণালয়- সহকারী পরিচালক (প্রশাসন) ১৪-০৭-২০২৬

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন