বাংলাদেশ জাতিসংঘের –
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩ টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে – ‘বাংলাদেশ’, ‘গ্রানাডা’, এবং ‘গিনি বিসাউ’ । এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫ টি । ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩ টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমনুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬ তম , গ্রানাডা ১৩৭তম , গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।
Related Questions
ফরমাল সংজ্ঞাঃ এস.ই.ফাইনারের মতে "চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো সে গোষ্ঠী যারা নিজেদের পছন্দমতো পথে সরকারি নীতিকে প্রভাবিত করতে চায়, যদিও রাজনৈতিক দলের মতো প্রত্যক্ষভাবে ক্ষমতায় আস্তে চায় না";জে.ডি মিলারের মতে "চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ সর্বাধিক লক্ষণীয় এবং সুসংহত স্বার্থের প্রতিভু স্বরুপ";আলমন্ড ও পাওয়েলের মতে "নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এ সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে";অধ্যাপক মাইরন ওয়েনারের মতে "চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যারা স্বেচ্ছামূলক ভাবে সংগঠিত, যা সরকারি কাঠামোর বাইরে অবস্থান করে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা বা নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট থাকে";
1. institutional interest group
2. Anomic interest group
3. Associational interest group.
4. Non-associational interest group.
আইন ও সালিশ কেন্দ্র (আসক) হলো একটি শীর্ষস্থানীয় মানবাধিকার এবং আইন সহায়তা প্রদানকারী বেসরকারি সংগঠন (এনজিও)। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল ৩৫ জন। মামলার আনুষ্ঠানিক নাম ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য বিচার’।
আওয়ামী লীগের ৬-দফা দাবি ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে পেশ করা হয়েছিল। এটি বাঙালিদের মুক্তির সনদ হিসেবে পরিচিত।
বাংলাদেশ সংবিধানের নবম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ।
- এর ২য় পরিচ্ছেদে রয়েছে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা যা সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ: “ আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
জব সলুশন