নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ ?
নিউমোনিয়া রোগে মানবদেহের ফুসফুস আক্রান্ত হয়। এটি মূলত ফুসফুসের একটি সংক্রমণ, যা এক বা উভয় ফুসফুসকে আক্রান্ত করতে পারে।
Related Questions
কচুশাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদান রয়েছে তা হলো লৌহ। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা।
টেলিফোনের প্রথম পেটেন্ট পান মার্কিন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি ১৮৭৬ সালের ১০ই মার্চ সফলভাবে টেলিফোনে কথা বলেন। তবে তার আগে ইতালীয় গবেষক অ্যান্টোনিও মেউচি ১৮৫৪ সালে এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন, যাকে অনেক ইতিহাসবিদ প্রথম টেলিফোন বলে মনে করেন।
বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীটির নাম নাফ নদী। এই নদীটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ (কক্সবাজারের টেকনাফ) এবং উত্তর-পশ্চিম মিয়ানমারের (আরাকান প্রদেশ) মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত হিসেবে কাজ করে, যা বঙ্গোপসাগরে পতিত হয়েছে
সাধারণত মানবদেহের প্রতিটি সাধারণ কোষে ২৩ জোড়া বা মোট ৪৬টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম। তবে প্রজনন কোষ বা জননকোষে (শুক্রাণু ও ডিম্বাণু) এর অর্ধেক অর্থাৎ মাত্র ২৩টি ক্রোমোজোম থাকে।
UNESCO (United Nations Educational Scientific and Cutural Organization ) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১০ সালের ২১ অক্টোবর প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
ভিটামিন 'এ'-এর অভাবে রাতকানা রোগ হয়। এই ভিটামিনের অভাবে চোখের রেটিনায় 'রোডপসিন' নামক রঞ্জক পদার্থ তৈরি ব্যাহত হয়, যার ফলে কম আলো বা রাতে দেখতে সমস্যা হয়।
জব সলুশন