টপিকঃ লাভ ও ক্ষতি

বিষয়

গণিত

Free: 10 Qs

1.

১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

ক) ৬০%
খ) ৫০%
গ) ৪০%
ঘ) ৩৫%
Note :

যদি ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে ধরা যাক প্রতি পেনসিলের ক্রয়মূল্য ২ টাকা এবং বিক্রয়মূল্য ৩ টাকা। সেক্ষেত্রে প্রতি পেনসিলে লাভ হয় ১ টাকা। সুতরাং লাভের হার হলো (১ ভাগ ২) গুণ ১০০% যা ৫০%।

2.

টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৫০%
খ) ৩৩%
গ) ৩০%
ঘ) ৩১%
Note :

১টির ক্রয়মূল্য= (১/৩) টাকা
১টির বিক্রয়মূল্য= (১/২) টাকা
শতকরা লাভ= {(১/২)-(১/৩)}/১/৩ x ১০০% = ৫০%

3.

জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

ক) 0%
খ) 1%
গ) 5%
ঘ) 10%
Note :

ধরি, প্রাথমিক বেতন ১০০ টাকা। ১০% কমানোর পর বেতন হয় ৯০ টাকা। এবার হ্রাসকৃত বেতনের (৯০ টাকা) ১০% বাড়ানো হলো। বৃদ্ধি পায় = ৯০ এর ১০% = ৯ টাকা। নতুন বেতন = ৯০ + ৯ = ৯৯ টাকা। সুতরাং, মোট ক্ষতি = ১০০ - ৯৯ = ১ টাকা। শতকরা ক্ষতি = (১/১০০) × ১০০% = ১%।

4.

৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

ক) লাভ-লোকসান কিছুই হয়নি
খ) ৯০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৬০০ টাকা
Note :

20% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য (১০০ + ২০) = ১২০

সুতরাং ক্রয়মূল্য = (১০০÷১২০)*৩৬০০

= ৩০০০ টাকা

আবার,

২০% লোকসানে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০

সুতরাং ক্ষতিতে ক্রয়মূল্য = (১০০÷৮০)× ৩৬০০

= ৪৫০০

দুটি পন্যের ক্রয়মূল্য = (৩০০০ + ৪৫০০) = ৭৫০০

দুটি পন্যের বিক্রয়মূল্য = ৩৬০০*২ = ৭২০০

ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে

সুতরাং ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

= ৭৫০০ - ৭২০০ = ৩০০

5.

একজন দোকান মালিক সাধারণ ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

ক) ২২%
খ) ২৬%
গ) ৩০%
ঘ) ৩৬%
Note :

ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১৪০ টাকা। এখন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে এই বর্তমান মূল্যের (১৪০ টাকা) উপর ১০% কমে জিনিস বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ বিয়োগ (১৪০ এর ১০%) সমান ১২৬ টাকা। এক্ষেত্রে দোকান মালিকের মোট লাভ হলো ১২৬ বিয়োগ ১০০ সমান ২৬ টাকা বা ২৬%।

6.

একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত?

ক) ৩৯৬ টাকা
খ) ৩৬৯ টাকা
গ) ৬৯৩ টাকা
ঘ) ৬৩৯ টাকা
Note :

ধরি ,

ছাতার ক্রয়মূল্য = x টাকা

ক্ষতি = (x -378) টাকা

লাভ = (450 - x) টাকা

প্রশ্নমতে , 

3(x - 378)= (450 - x)

বা , 3x - 1134 = 450 - x

বা , 4x = 1584

So , x = 396

7.

৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৪৫%
খ) ৪৮.৫০%
গ) ৫২.৭৫%
ঘ) ৫৬.২৫%
Note :

যখন ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করা হয় তখন মোট ২০টি জিনিসের ক্রয়মূল্য হয় ১৬ টাকা এবং বিক্রয়মূল্য হয় ২৫ টাকা। এক্ষেত্রে মোট লাভ হয় ৯ টাকা। সুতরাং শতকরা লাভ হলো (৯ ভাগ ১৬) গুণ ১০০% যা ৫৬.২৫%।

8.

একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত ?

ক) ৪০০ টাকা
খ) ৪৬০ টাকা
গ) ৫০০ টাকা
ঘ) ৬০০ টাকা
Note :

ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা।

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৮০)/১৬ টাকা
= ৫০০ টাকা।

10. ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

ক) ab
খ) b/a
গ) a/b
ঘ) ab/b
Note :
a মাইল অতিক্রম করে 1 ঘণ্টায় সুতরাং b মাইল অতিক্রম করে = b/a ঘণ্টায়
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade