টপিকঃ শতকরা
1. যদি একটি সংখ্যা 'ক' এর ১২০% অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয় তাহলে (ক + খ) এর মান কত?
2. চব্বিশ টাকা দরে ক্রয় করে ২৫ কেজি চালের সাথে ৪২ টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে ৪০ টাকা দরে বিক্রি করলে ২৫% মুনাফা হবে?
4.
কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকার পূর্ব অপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত?
২০% কমে,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
১২ টাকায় কমে (২০ * ১২)/১০০ টাকা = ১২/৫ টাকা
তাহলে,
২ টি কলার বর্তমান মূল্য ১২/৫ টাকা
১ টি কলার বর্তমান মূল্য ১২/(৫ * ২) = ১.২ টাকা
7.
একটি বইয়ের নির্ধারিত বিক্রয়মূল্য ৮০ টাকা। বইটি ৬০ টাকায় বিক্রয় করা হলে শতকরা বাট্টার পরিমাণ কত?
8. মিষ্টি বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর (VAT) ১৫% একজন মিষ্টি বিক্রেতা ভ্যাটসহ ৪৬০০ টাকার মিষ্টি বিক্রি করলে তার ভ্যাটের পরিমাণ কত?
9.
১২ এর কত শতাংশ ১৮ হবে?
ধরি,
১২ এর ক শতাংশ ১৮ হবে
১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২
∴ ক = ১৫০
10. এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?