সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত?
আমরা জানি, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃস্থ কোণের সমষ্টি ১৮০°।
একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃকোণ
= ১৮০° – ১৩৫° = ৪৫°
সুষম বহুভুজের মোট বহিঃস্থ কোণের যোগফল = ৩৬০°
প্রতিটি বহিঃস্থ কোণ যদি ৪৫° হয়, তাহলে:
বাহুর সংখ্যা = ৩৬০° ÷ ৪৫° = ৮
∴ বহুভুজটির বাহুর সংখ্যা = ৮ টি
Related Questions
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে নতুন অনুপাত পাওয়া যায়, তাকে মিশ্র অনুপাত বলে।
এখানে প্রদত্ত অনুপাতগুলো হলো:
৫:১৮
৭:২
৩:৬
মিশ্র অনুপাত নির্ণয়ের পদ্ধতি:
১. পূর্ব রাশিগুলোর গুণফল: অনুপাতগুলোর প্রথম পদগুলোকে (পূর্ব রাশি) একসাথে গুণ করতে হবে।
পূর্ব রাশিগুলোর গুণফল = ৫ × ৭ × ৩ = ১০৫
২. উত্তর রাশিগুলোর গুণফল: অনুপাতগুলোর দ্বিতীয় পদগুলোকে (উত্তর রাশি) একসাথে গুণ করতে হবে।
উত্তর রাশিগুলোর গুণফল = ১৮ × ২ × ৬ = ২১৬
৩. নতুন অনুপাত গঠন: এখন, প্রাপ্ত গুণফল দুটি দিয়ে নতুন অনুপাতটি হলো ১০৫:২১৬।
৪. অনুপাতকে সরলীকরণ: অনুপাতটিকে তার সবচেয়ে সরল রূপে প্রকাশ করার জন্য উভয় রাশিকে তাদের সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে। ১০৫ এবং ২১৬ উভয়ই ৩ দ্বারা বিভাজ্য।
১০৫ ÷ ৩ = ৩৫
২১৬ ÷ ৩ = ৭২
সুতরাং, সরলীকৃত মিশ্র অনুপাতটি হলো ৩৫:৭২।
স্কুলে ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।
৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫ যা বর্গাকারে সাজানো সম্ভব নয়।
(২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে।
৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
= (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
= ৩৬০০ জন
মিলিগ্রাম (mg) থেকে কিলোগ্রামে (kg) রূপান্তর করতে হলে প্রদত্ত মানকে ১,০০০,০০০ (১০ লক্ষ) দিয়ে ভাগ করতে হবে। কারণ ১ কিলোগ্রাম = ১,০০০ গ্রাম এবং ১ গ্রাম = ১,০০০ মিলিগ্রাম। সুতরাং, ১ কিলোগ্রাম = ১,০০০ × ১,০০০ = ১,০০০,০০০ মিলিগ্রাম।
তাই, ২০৫৭৩.৪ মিলিগ্রামকে কিলোগ্রামে রূপান্তর করতে হলে:
২০৫৭৩.৪ মিলিগ্রাম / ১,০০০,০০০ মিলিগ্রাম/কিলোগ্রাম = ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম।
৮
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
২ গুন করে বাড়ছে এবং যোগ হয়ছে
স্রোতের অনুকূলে (নৌকা + স্রোতে) বেগ = ১০ + ৫ = ১৫ কি.মি.
৪৫ কি.মি. যেতে সময় লাগবে ৪৫/১৫ ঘন্টা = ৩ ঘন্টা
আবার স্রোতের প্রতিকূলে (নৌকা + স্রোতে) বেগ = ১০ - ৫ = ৫ কি.মি.
৪৫ কি.মি. ফিরে আসতে সময় লাগবে = ৪৫/৫ঘন্টা = ৯ ঘন্টা
মোট সময় লাগবে = ৩ + ৯ = ১২ ঘন্টা
ধরি, প্রশ্নের সংখ্যা x
প্রশ্নমতে, ১৫ + x - ২০/৩ = x × ০.৭৫
বা, ৪৫ + x - ২০/৩ = x × ০.৭৫
বা, ২৫ + x/৩ = x × ০.৭৫
বা, ২৫ + x = x × ২.২৫
বা, ২৫ = ২.২৫x - x
বা, ২৫ = ১.২৫x
অতএব, x = ২৫/১.২৫ = ২০ (উত্তর)
জব সলুশন