আক্তারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি ?
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭) রচিত উপন্যাস হচ্ছে খোয়াবনামা (১৯৯৬)। অন্যদিকে, খোঁয়ারি (১৯৮২), দুধেভাতে উৎপাত (১৯৮৫) ও দোজখের ওম (১৯৮৯) হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প।
Related Questions
'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধগ্রন্থ। 'সংস্কৃতির কথা' মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ। এছাড়া 'সংস্কৃতির চড়াই - উৎরাই' (প্রবন্ধ) শওকত ওসমান, 'সংস্কৃতির রুপান্তর' (প্রবন্ধ) গোপাল হালদার ও 'সংস্কৃতির সংকট' (প্রবন্ধ) বদরুদ্দিন উমর রচিত গ্রন্থ।
আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭) বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তার রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহর পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশী লেখক। তাকে সমাজবাস্তবতার অনন্যসাধারণ রূপকার বলা হয়েছে। ছোটগল্প সংকলন: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬) খোঁয়ারি (১৯৮২) দুধভাতে উৎপাত (১৯৮৫) দোজখের ওম (১৯৮৯) জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭) প্রবন্ধ সংকলন: সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৬)
'নামহীন গোত্রহীন' গ্রন্থটি হাসান আজিজুল হক-এর লেখা। হাসান আজিজুল হক একজন বিশিষ্ট বাংলাদেশী কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক। তাঁর লেখায় সমাজের নানান সমস্যা এবং মানুষের জীবনের গভীর বাস্তবতা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। "নামহীন গোত্রহীন" তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর একটি
প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় হাসান আজিজুল হক অনেক উল্লেখযোগ্য গল্পের রচয়িতা। এসবের মধ্যে রয়েছে 'শকুন', 'তৃষ্ণা', 'উত্তরবসন্তে', 'বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর', 'পরবাসী', 'আমৃত্যু' 'আজীবন', 'জীবন ঘষে আগুন', 'খাঁচা', 'ভূষণের একদিন', 'ফেরা', 'মন তার শঙ্খিনী', 'মাটির তলার মাটি', 'শোণিত সেতু', 'ঘরগেরস্থি', 'সরল হিংসা', 'খনন', 'সমুখে শান্তির পারাবার', 'অচিন পাখি', 'মা - মেয়ের সংসার', 'বিধবাদের কথা' 'সারা দুপুর' ও 'কেউ আসেনি'। ১৯৬০ সালে বৃত্তায়ন নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে আগুনপাখি নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি লাভ করে। এ উপন্যাসের জন্য তিনি ২০০৮ সালে কলকাতা থেকে ‘আনন্দ সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস 'সাবিত্রী উপাখ্যান' ২০১৩ সালে প্রকাশিত হয়। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন।
জব সলুশন