নামহীন গোত্রহীন' গ্রন্থের লেখক-

ক) শওকত আলী
খ) শাহেদ আলী
গ) হাসান আজিজুল হক
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
বিস্তারিত ব্যাখ্যা:

'নামহীন গোত্রহীন' গ্রন্থটি হাসান আজিজুল হক-এর লেখা। হাসান আজিজুল হক একজন বিশিষ্ট বাংলাদেশী কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক। তাঁর লেখায় সমাজের নানান সমস্যা এবং মানুষের জীবনের গভীর বাস্তবতা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। "নামহীন গোত্রহীন" তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর একটি

Related Questions

ক) তাস
খ) তৃষ্ণা
গ) এলোমেলো
ঘ) ধান কন্যা
Note :

প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় হাসান আজিজুল হক অনেক উল্লেখযোগ্য গল্পের রচয়িতা। এসবের মধ্যে রয়েছে 'শকুন', 'তৃষ্ণা', 'উত্তরবসন্তে', 'বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর', 'পরবাসী', 'আমৃত্যু' 'আজীবন', 'জীবন ঘষে আগুন', 'খাঁচা', 'ভূষণের একদিন', 'ফেরা', 'মন তার শঙ্খিনী', 'মাটির তলার মাটি', 'শোণিত সেতু', 'ঘরগেরস্থি', 'সরল হিংসা', 'খনন', 'সমুখে শান্তির পারাবার', 'অচিন পাখি', 'মা - মেয়ের সংসার', 'বিধবাদের কথা' 'সারা দুপুর' ও 'কেউ আসেনি'। ১৯৬০ সালে বৃত্তায়ন নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে আগুনপাখি নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি লাভ করে। এ উপন্যাসের জন্য তিনি ২০০৮ সালে কলকাতা থেকে ‘আনন্দ সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস ‌‌'সাবিত্রী উপাখ্যান' ২০১৩ সালে প্রকাশিত হয়। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন।

ক) সোনালী কাবিন
খ) লোক লোকান্তর
গ) কালের কলস
ঘ) শেষ ভাঙ্গন
ক) দৈনিক বাংলা
খ) দৈনিক নবযুগ
গ) দৈনিক গণকণ্ঠ
ঘ) দৈনিক আজাদ
Note :

আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের স্বাধীনতা - পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২ - ১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

ক) ভ্রমন কাহিনী
খ) রম্য রচনা
গ) কথাসাহিত্য
ঘ) কাব্যগ্রন্থ
Note :

কবি আল মাহমুদের প্রথম গল্পগ্রন্থ হলো ‘পানকৌড়ির রক্ত’। এটি কথাসাহিত্যিক ধরনের প্রবন্ধ। এটি ঢাকার বর্ণমিছিল প্রকাশনী থেকে ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

ক) আলমগীর কবির
খ) বাবুল চৌধুরী
গ) গীতা মেতো
ঘ) জহির রায়হান
Note :

"Stop Genocide" প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান । ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কাহিনি সংবলিত ১৯৭১ সালের জুনে মুক্তিপ্রাপ্ত ২০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচ্চিত্র 'Stop Genocide' - এর পরিচালক জহির রায়হান ।

ক) কয়েকটি মৃত্যু
খ) শেষ বিকেলের মেয়ে
গ) তৃষ্ণা
ঘ) নিষ্কৃতি
Note :

"নিষ্কৃতি" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। জহির রায়হানের উপন্যাস সমূহ হলো - তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, আর কত দিন, হাজার বছর ধরে, বরফ গলা নদী।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন