কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
✔ ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউণ্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহনে গৃহিত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠা হয়। এ চুক্তির আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে।
✔ ৫ টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত : ১. IBRD (১৯৪৪) ২. IFC (১৯৫৬) ৩. IDA (১৯৬০) ৪. ICSID (১৯৬৬) ৫. MIGA (১৯৮৮) বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে। ব্রিটনউডস প্রতিষ্ঠান ৩ টি WB,WTO,IMF।
OR
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি অঙ্গ সংস্থার সমন্বয়ে গঠিত। যেমন:
IBRD - International Bank for Reconstruction and Development
IDA - International Development Association
IFC - International Finance Corporation
MIGA - The Multilateral Investment Guarantee Agency
এবং, ICSID - International Centre for Settlement of Investment Disputes
তাই উত্তর হবে IMF
Related Questions
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ২১ মে, ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক নির্বাচনী প্রচারসভায় একজন আত্মঘাতী বোমারু মহিলা দ্বারা নিহত হন।
- আত্মঘাতী বোমারু মহিলার নাম ছিল থানমোজি রাজারত্নম, যাকে সংক্ষেপে "ধানু" নামে চেনা যায়।
- তিনি লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (LTTE)-এর সদস্য ছিলেন।
- ধানু নিজের শরীরে বিস্ফোরক বেঁধে রাজীব গান্ধীর খুব কাছে গিয়ে বিস্ফোরণ ঘটান।
- নলিনী ছিলেন এই হত্যাকাণ্ডে জড়িত অপর এক নারী সহযোগী, তবে বোমা বহনকারী ছিলেন না।
তাই ধানু-ই ছিল আত্মঘাতী বোমা বহনকারী।
অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি, এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিশ্টেন্ষ্টাইন। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির তিন - চতুর্থাংশ এলাকাই পর্বতময়।
অস্ট্রিয়া একটি সংসদীয় গণতন্ত্র। এখানে ৯টি ফেডারেল রাজ্য রয়েছে। এটি ইউরোপের ৬টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে। অস্ট্রিয়া ১৯৫৫ থেকে জাতিসংঘের এবং ১৯৯৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
সংস্কৃতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়।
সংস্কৃতি (বা কৃষ্টি) হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যেকোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস।
সংস্কৃতি হলো কিছু বুনিয়াদি অনুমান, মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির, বিশ্বাস, নীতিমালা, প্রক্রিয়া এবং আচরণিক প্রথার অস্পষ্ট সমষ্টি–যা এক দল মানুষ ভাগ করে নেয় এবং সেই সমষ্টি দলের প্রত্যেক সদস্যের আচরণকে এবং তার নিকট অন্য সদস্যের আচরণের 'অর্থ' বা সংজ্ঞায়নকে প্রভাবিত করে (কিন্তু নির্ধারিত করে না)।
আরব লীগ একটি আঞ্চলিক সংস্থা যা আরব রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত হয়েছিল। ইরান একটি পারস্য ভাষাভাষী দেশ এবং এটি আরব লীগের সদস্য নয়।
লিওনার্দো দা ভিঞ্চি (ইতালীয় Leonardo da Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি) (এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্হপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চী নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫শে এপ্রিল। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়।
তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে। উজবেকিস্তানের তাসখন্দে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কেসিগানের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়
জব সলুশন