বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
লিওনার্দো দা ভিঞ্চি (ইতালীয় Leonardo da Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি) (এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্হপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চী নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫শে এপ্রিল। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়।
Related Questions
তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে। উজবেকিস্তানের তাসখন্দে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কেসিগানের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়
লাওসের উত্তরাঞ্চল, থাইল্যান্ড ও মিয়ানমারের কিয়দংশ মিলেই গোল্ডেন ট্রায়াঙ্গল। আফিম ও হেরোইন বাণিজ্যে এক সময় কুখ্যাত ছিল অঞ্চলটি। পৃথিবীতে আফিমের মোট চাহিদার অর্ধেকের বেশি জোগান আসত এই অঞ্চল থেকে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিসের তথ্য মতে, ১৯৯৩ সালে মিয়ানমার একাই উৎপাদন করেছিল ১৮০০ মেট্রিক টন আফিম। এর এক দশক পর তিনটি দেশই মাদক নিধন কর্মসূচি গ্রহণ করায় ফল এসেছিল হাতেনাতে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে বছরে আফিম উৎপাদন নেমে এসেছিল ৩৫০ মেট্রিক টনে। গোল্ডেন ট্রায়াঙ্গলে ব্যাপক নজরদারির কারণেই দারুণ লাভজনক পপি চাষের বিস্তার ঘটেছিল আফগানিস্তান ও কলম্বিয়ায়।
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম হল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ।
- উন্নয়নশীল দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্যকারী সংস্থা।
- এটির সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে।
অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে।
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন।
- ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
জব সলুশন