একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ ১ হবে?

ক) ৮ গ্রাম
খ) ৬ গ্রাম
গ) ৩ গ্রাম
ঘ) ৪ গ্রাম
বিস্তারিত ব্যাখ্যা:

দেওয়া আছে, সোনার গহনার মোট ওজন = ১৬ গ্রাম
গহনাটিতে সোনা ও তামার অনুপাত = ৩ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ১ = ৪
গহনায় সোনার পরিমাণ = (১৬ এর ৩/৪) গ্রাম
= (১৬ × ৩) / ৪ গ্রাম
= ৪৮ / ৪ গ্রাম
= ১২ গ্রাম
গহনায় তামার পরিমাণ = (১৬ এর ১/৪) গ্রাম
= (১৬ × ১) / ৪ গ্রাম
= ১৬ / ৪ গ্রাম
= ৪ গ্রাম
মনে করি, গহনাটিতে 'ক' গ্রাম সোনা মেশালে সোনা ও তামার নতুন অনুপাত ৪ : ১ হবে।
নতুন মিশ্রণে সোনার পরিমাণ হবে = (১২ + ক) গ্রাম

প্রশ্নমতে,
(১২ + ক) : ৪ = ৪ : ১
বা, (১২ + ক) / ৪ = ৪ / ১
বা, ১ × (১২ + ক) = ৪ × ৪ [আড়গুণন করে]
বা, ১২ + ক = ১৬
বা, ক = ১৬ - ১২
বা, ক = ৪
সুতরাং, গহনাটিতে ৪ গ্রাম সোনা মেশাতে হবে।
 

Related Questions

ক) ৩৬ টাকা
খ) ৩৯ টাকা
গ) ৪০ টাকা
ঘ) ৪২ টাকা
Note :

অনুপাতের যোগফল =২+৪+৫=১১
বৃহত্তম অংশের পরিমাণ =১৪৩ এর ৫÷১১=৬৫
ক্ষুদ্রতম অংশের পরিমান= ১৪৩ এর ২÷১১=২৬
পার্থক্য=৬৫-২৬=৩৯ 

ক) ৮
খ) ২
গ) ৪
ঘ) ১৬
Note :

ধরি, সম্পূর্ণ সরলরেখাটির দৈর্ঘ্য = x একক।
তাহলে, সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x² বর্গ একক।

আবার, সরলরেখাটির এক-চতুর্থাংশের দৈর্ঘ্য = x/৪ একক।
অতএব, এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (x/৪)² = x²/১৬ বর্গ একক।

এখন ক্ষেত্রফলের অনুপাত বা গুণ বের করি:
সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল ÷ এক-চতুর্থাংশের বর্গের ক্ষেত্রফল
= x² ÷ (x²/১৬)
= x² × (১৬/x²)
= ১৬

ক) x+1
খ) 1
গ) -1
ঘ) x-1
Note :

x- {x-(x-1)}

= x- (x-x-1)

= x-x+x+1

= x+1

ক) ১৭০ জন
খ) ১৮০ জন
গ) ১৮৫ জন
ঘ) ১৯০ জন
Note :

অবশিষ্ট দিন = ( ২০ - ১০ ) = ১০ 

১০ দিনের খাবার আছে ৭২০ জনের 
১      "      "      "    (৭২০×১০)  "
৮     "       "     "   {(৭২০×১০)/৮} = ৯০০ জনের 

সৈন্য এসেছিল = ( ৯০০-৭২০ )

                   = ১৮০ জন 

ক) ৬ দিনে
খ) ৮ দিনে
গ) ১০ দিনে
ঘ) ১২ দিনে
Note :

ক ১ দিনে করে কাজের ১/১০ অংশ 
খ  ১   "     "     "      ১/১৫ অংশ 

ক ও খ একত্রে ১ দিনে করে কাজের {(১/১০)+(১/১৫)} = ১/৬ অংশ 

ক ও খ একত্রে, ১/৬ অংশ করে ১ দিনে 

∴ ১ ( সম্পূর্ণ )   "   ৬×১ = ৬ দিনে 

ক) ২৯০০ টাকা
খ) ৩০০০ টাকা
গ) ৩২০০ টাকা
ঘ) ৩৫০০ টাকা
Note :

১০% ক্ষতিতে, 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ( ১০০-১০ ) = ৯০ টাকা 

৫% লাভে, 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ( ১০০ + ৫ ) = ১০৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি ( ১০৫-৯০ ) = ১৫ টাকা 

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 

    "         ১     "     "      "     "       (১০০/১৫)  " 

     "       ৪৫০  "      "       "    "       {(১০০×৪৫০)/১৫} " 

                                              = ৩০০০ টাকা 

জব সলুশন

মন্ত্রিপরিষদ বিভাগ- অফিস সহায়ক 28-08-2026

মন্ত্রিপরিষদ বিভাগ- কম্পিউটার অপারেটর 28-08-2026

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন