”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো: জন + এক। [1]
স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, অ-কার বা আ-কারের পর এ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়
Related Questions
'সদাশয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: সৎ + আশয়. এটি ব্যঞ্জনসন্ধির নিয়মানুযায়ী সাধিত হয়। নিয়মানুসারে, বর্গের প্রথম বর্ণ (যেমন- 'ৎ')-এর পরে যদি স্বরধ্বনি থাকে, তবে সেই প্রথম বর্ণটি বর্গের তৃতীয় বর্ণে (যেমন- 'দ') রূপান্তরিত হয়। এখানে 'ৎ' এর সাথে 'আ' যুক্ত হয়ে 'দা' তৈরি করেছে।
অন্যান্য উদাহরণ: সৎ + আনন্দ = সদানন্দ | দিক্ + অন্ত = দিগন্ত
সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নৌ + ইক। ব্যাকরণগত নিয়ম: সন্ধির নিয়ম অনুযায়ী, ‘ও’ বা ‘ঔ’-এর পর কোনো স্বরধ্বনি থাকলে ‘ও’ স্থানে ‘অব্’ এবং ‘ঔ’ স্থানে ‘আব্’ হয়।
এখানে, নৌ (ঔ) + ইক = নাবিক (আব্ + ইক)।
'নীরস' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নিঃ + রস। ব্যাকরণগত নিয়ম: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, ই-কার বা উ-কারের পরে যদি 'র' থাকে, তবে বিসর্গ লোপ পায় এবং তার পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। অর্থাৎ, নিঃ এর 'ন'-এর সাথে থাকা 'ই' কারটি 'ঈ' কারে পরিণত হয়ে 'নী' হয়।
অহরহ বিশেষ নিয়মে বিসর্গ সন্ধির উদাহরণ।
এরূপ-
বাচঃ+পতি=বাচস্পতি,
ভাঃ+কর=ভাস্কর ইত্যাদি।
ইহলোকে যা সামান্য নয় → অলোকসামান্য। ইহলোক বলতে বোঝায় মনুষ্যলোক। অর্থাৎ যা পৃথিবীতে সামান্য নয়।
"যে ব্যক্তির দুহাত সমান চলে" - এক কথায় তাকে সব্যসাচী বলে
নিচের এককথায় প্রকাশগুলো প্রায় পরীক্ষায় আসে, একবার চোখ বুলাই নিবেনঃ
- দুবার জন্ম হয় যার: দ্বিজ।
- অবিমৃষ্যকারী : যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে
- অবিসংবাদী : যে বিষয়ে কোনো বিতর্ক নেই।
- দশ চক্রে ভগবান ভূত : দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
- বাঘের চামড়া : কৃত্তি
- যে ব্যক্তির দুহাত সমানে চলে : সব্যসাচী
- যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে : অযত্নসম্ভূত
- রাজহাসের ডাক : ক্রেকার
- দুইয়ের মধ্যে একটি : অন্যতর
- যার বসন আলগা : অসংবৃত।
জব সলুশন