পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামী ইসলাম, বামপন্থী গণতন্ত্রী এই চারটি দলের সমন্বয়ে ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠন হয়। সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
Related Questions
শেরশাহ ছিলেন একজন পাঠান মুসলমান ।তিনি আফগান বংশের শাসক ছিলেন । তিনি কৌনজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন ।তিন ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন ।
পূর্ব পাকিস্তানে ঐতিহাসিক গণঅভ্যুত্থান ১৯৬৯ সালে হয়েছিল, যা ইতিহাসে ৬৯-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। আইয়ুব খানের স্বৈরশাসনের পতন ও বন্দিদশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। ২৪শে জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ এবং পরে রুস্তম ও মতিউর নিহত হলে এই আন্দোলন চরম গণঅভ্যুত্থানে রূপ নেয়।
ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তানজি শহরে জন্মগ্রহণ করেন ।তার পুরো নাম আবু আব্দুল্লাহ মহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল লাওয়াতী আল তানজী ইবনে বতুতা । তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন ।তিনি যখন বঙ্গে পর্যটনে আসের তখন এখানকার শাসক ছিলেন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ ।
আজকের ইরান দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল।
ইরান মধ্যপ্রাচ্যের একটি অন্যতম শক্তিধর দেশ। ইরানের রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানের রাজধানী তেহরান।
আমরা জানি ১⁰ =৪ মিনিট সময়ের পার্থক্য হয় । কোন স্থান থেকে পশিমে গেলে সময় কমবে এবং পূর্বে গেলে সময় বাড়বে । কোন স্থানে সময় যখন রবিবার সকাল ৬ টা তখন ১৮০⁰ পশ্চিমে সময় হবে শনিবার সন্ধ্যা ৬ টা । কারণ
১⁰ =৪ মিনিট
১৮০⁰ =৭২০ মিনিট
=১২ ঘণ্টা
কুয়েত পারস্য উপসাগরের (Persian Gulf) উত্তর-পশ্চিম তীরে অবস্থিত । এটি পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি স্বাধীন দেশ । দেশটির পূর্বে পারস্য উপসাগর, উত্তরে ইরাক এবং দক্ষিণ-পশ্চিমে সৌদি আরব অবস্থিত । কুয়েতের উপকূলরেখা প্রায় ৫০০ কিলোমিটার বিস্তৃত ।
জব সলুশন