কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অহি - নকুল শব্দের ব্যাসবাক্য 'অহি ও নকুল'। দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ এর সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্য সংযোজক অব্যয় 'ও', 'আর', 'এবং' ইত্যাদি ব্যবহৃত হয়। প্রশ্নে প্রদত্ত অপর দুটি শব্দই নঞর্থক তৎপুরুষ সমাসের উদাহরণ। নয় ন্যায় = অন্যায়, নয় আসক্ত = অনাসক্ত। আমরণ এর ব্যাসবাক্য 'মরণ পর্যন্ত'। এটি অব্যয়ীভাব সমাস।
Related Questions
কর্তা যা করে, অর্থাৎ যাকে আশ্রয় করেই কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যে সাহস কর্মকারক এবং 'এ' বিভক্তি যোগ হওয়ায় সপ্তমী বিভক্তি চিহ্ন। কাজেই সঠিক উত্তর কর্মের সপ্তমী।
'করন' শব্দটির অর্থ -যন্ত্র বা সহায়ক । কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে । যেমন - অহংকার পতনের মুল। এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে ? বা কিসের সাহায্যে বা কি উপায়ে পতন হয় তাহলে আসে অহংকারে । তাই অহংকার করণ কারক ।
নাট্যকার সেলিম আল দীনের ব্যতিক্রমী নাটক 'কীত্তনখোলা'। গ্রামীণ মেলা কে কেন্দ্র করে নাটকটি রচিত। মেলার পরিবেশ রঙ্গ রস, আনন্দ - উল্লাস, কোলাহল, চিৎকার, যাত্রা, প্রাকৃতিক ঔষধের ক্যানভাস, ক্রেতা বিক্রেতাদের আচার - আচরণ ইত্যাদি নাটকে রূপায়িত হয়েছে।
ডাকঘর (১৯১১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। নাটকে নিঃসন্তান মাধব দত্তের সংসারে দূরসম্পর্কের বালক অমল ব্যধিতে শয্যাগত। ঘরের বন্ধন ছেড বাইরের সীমাহীনতায় ছড়িয়ে পড়তে চায় সে। কিন্তু কবিরাজের নিষেধ। তাই সে বন্ধ ঘরের খোলা জানালার পাশে বসে কল্পনায় কখনো দূরের গ্রামে দই বিক্রি করতে চায় কাজ খুঁজে বেড়াতে চায় আবার কখনো দূরবর্তী পাহাড় পার হয়ে চলে যেতে চায় নিরুদ্দেশে।
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে।
'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। বরফ গলা নদী(Borof Gola Nodi) জহির রায়হান(Zahir Raihan) এর অনবদ্য এক উপন্যাস।
ক্ষয়িঞ্চু নিম্ন-মধ্যবিত্ত একটি পরিবারের ঘাত-প্রতিঘাত, আনন্দ, বেদনা, পাওয়া-না পাওয়াগুলোকে উপজীব্য করে রচিত হয়েছে 'বরফ গলা নদী'। ১৯৬৯ সালের একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কেমন ছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে উপন্যাসটি থেকে।
জব সলুশন