কোনটি বেশি স্থিতিস্থাপক

ক) কাঁচ
খ) রাবার
গ) ইস্পাত
ঘ) পানি
বিস্তারিত ব্যাখ্যা:

স্থিতিস্থাপকতা পদার্থ তথা বস্তুর একটি ভৌত ধর্ম।
- বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোন বস্তুর বল সরিয়ে নেয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার সক্ষমতা তথা ধর্মকে পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা (ইংরেজি ভাষায়: Elasticity) বলা হয়।
- যে সকল বস্তুর এই গুণ আছে তাদের স্থিতিস্থাপক বস্তু (ইংরেজি ভাষায়: Elastic) বলে।
- কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশী আছে।
- বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি।
- অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়।
- সমান মাপের ইস্পাতের তার ও রবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়।
- তাই, ইস্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।

Related Questions

ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) ভিয়েনা
ঘ) জেনেভা
Note :

বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) প্রধানমন্ত্রী
ঘ) প্রধান বিচারপতি
Note :

লাদেশের জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করে থাকেন।

ক) তামা
খ) নাইক্রোম
গ) স্টেনিয়াম
ঘ) প্লাটিনাম
Note :

বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে তাপ উৎপাদনের জন্য উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোমের তার ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।

ক) পেট্রোলিয়াম
খ) ইউরেনিয়াম-২৩৫
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন
Note :

পারমাণবিক চুল্লিতে প্রধান জ্বালানি হিসেবে ইউরেনিয়াম, বিশেষ করে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহার করা হয়। এছাড়াও প্লুটোনিয়াম-২৩৯ ও থোরিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

ক) লুইস ব্রেইল
খ) কপার্নিকাস
গ) ডেভিটবোর
ঘ) টমাস আলভা এডিসন
Note :

লুইস ব্রেইল (Louis Braille) একজন ফরাসী আবিষ্কারক ও পূজনীয় শিক্ষক।
- তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন।
- এরপর এক বছরের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও কল্যাণার্থে তিনি ব্রেইল পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ণ করেছেন
- দৃষ্টি নিবদ্ধ হওয়া ছাড়াই এক থেকে ছয়টি বিন্দুতে অঙ্গুলী নির্দেশনা ও স্পর্শের মাধ্যমে বিশ্বের লাখো লাখো অন্ধ ব্যক্তিগণ শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণপূর্বক তাদের লেখনী কিংবা পড়ার কাজ সম্পন্নপূর্বক যোগাযোগ প্রক্রিয়া সম্পাদন করে থাকেন।
- অদ্যাবধি এ পদ্ধতিটি বিশ্বের সর্বত্র পরিচিতি পেয়েছে ও প্রচলিত সকল ভাষায় গ্রহণ করা হয়েছে।

ক) সিলিকন
খ) পারদ
গ) ইস্পাত
ঘ) লোহা
Note :

∎লোহা:

লোহা একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৬ এবং রাসায়নিক সংকেত Fe। এটি এক প্রকারের ধাতু।

ধাতুগুলির মধ্যে প্রাচুর্যের দিক থেকে প্রকৃতিতে আলুমিনিয়ামের পর দ্বিতীয় স্থান লোহার।তবে পৃথিবীর কেন্দ্রবিন্দুর অংশটি লোহার তৈরী বিধায় সেটাকে হিসাবে আনা হলে পৃথিবীতে লোহার পরিমাণই সবচেয়ে বেশি। তবে খাঁটি লোহা প্রকৃতিতে বিরল।

জব সলুশন

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

বাংলাদেশ ব্যাংক — সহকারী পরিচালক 2026-07-17

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় -সহকারী প্রকৌশলী (সিভিল) 04-08-2026

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (31-07-2026)

জনপ্রশাসন মন্ত্রণালয় - সরকারি কর্মচারী হাসপাতাল - ও.টি. নার্স 27-07-2026

জনপ্রশাসন মন্ত্রণালয় - সরকারি কর্মচারী হাসপাতাল - ডেন্টাল সার্জন 23-07-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন