টপিকঃ এক কথায় প্রকাশ ও প্রবাদ প্রবচন
4.
'মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
মুমূর্ষু : (বিশেষণ পদ) মরতে বসেছে এমন, মরণাপন্ন।
মৃতবৎ: বিবর্ণ, অস্বাভাবিক রকমের বিবর্ণ।
5.
'যা বার বার দুলছে'- এর সঠিক বাক্য সংকোচন কী?
যা বার বার দুলছে- দোদুল্যমান।
আরোও কিছু বাক্য সংকোচনঃ
- যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
- যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
- যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্বলন্ধ।
- যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী।
- যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন- অনন্যসাধারণ।
8.
'চৈত্র মাসের ফসল'- এর বাক্য সংকোচন কি?
'চৈত্র মাসের ফসল'-এর বাক্য সংকোচন হলো চৈতালি। এর অর্থ হলো চৈত্র মাসে উৎপন্ন হওয়া ফসল।
10.
যার আগমনের কোনো তিথি নেই- এক কথায় কি?
অতিথি হলো যার আগমনের কোন তিথি নেই। ভিখারি হলো যে ভিক্ষা করে এবং শরণার্থী হলো আশ্রয়ের জন্য আবেদন করে এমন। অন্যদিকে একাদশে বৃহস্পতি একটি বাগধারা যার অর্থ সৌভাগ্যের বিষয়।
11.
'প্রোষিতভর্তৃকা' - শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী / নারী - ভর্ৎসিতা
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে - প্রোষিতভর্তৃকা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্য
যে বিবাহিতা / অবিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে - চিরন্ট
12. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে' কথাটিকে এক কথায় প্রকাশ কর
13.
যার তুলনা নাই
যার তুলনা নাই— অতুলনীয়। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: মৃতের মত অবস্থা যার— মুমূর্ষু, যা পূর্বে ছিল এখন নেই— ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে— প্রত্যুৎপন্নমতি, যে শুনেই মনে রাখতে পারে— শ্রুতিধর
14.
উপস্থিত বুদ্ধি আছে যার
- উপস্থিত বুদ্ধি আছে যার— প্রত্যুৎপন্নমতি।
17.
জয় সূচনা করে এরূপ তিথি
জয় সূচনা করে এরুপ তিথি - শুভ তিথি ।
জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।
কোন ব্যক্তির জন্মতিথি উপলক্ষে উৎসব - জয়ন্তী ।
19.
'হরণ করার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশযোগ্য রূপ
এককথায় প্রকাশ : হরণ করার ইচ্ছা- জিহীর্যা, বধ করার ইচ্ছা- জিঘাংসা, জয়লাভ করার ইচ্ছা-জিগীষা, জানার ইচ্ছা- জিজ্ঞাসা ।
20.
মাটির মত রং যার
"মাটির মতো রং যার" -এর এক কথায় প্রকাশ হলো মেটে বা খাকী।