টপিকঃ .বিসিএস প্রশ্ন ব্যাংক
1.
অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয়-
ভার্চুয়াল মেমোরি হলো একটি মেমোরি ম্যানেজমেন্ট কৌশল যা অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেকেন্ডারি স্টোরেজকে (যেমন হার্ডডিস্ক) র্যামের (RAM) সম্প্রসারণ হিসেবে ব্যবহার করে।
2.
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
3.
স্মার্টফোন GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?
GPS (Global Positioning System) মূলত স্যাটেলাইট সিগন্যালের (Satellite Signal) মাধ্যমে কাজ করে। তবে স্মার্টফোন GPS-এর সঠিক কাজ এবং অবস্থান নির্ণয়ের জন্য অ্যাক্সিলোমিটার (Accelerometer) একটি সহায়ক সেন্সর হিসেবে কাজ করে।
4.
Wi-fi কোন স্ট্যান্ডার্ড–এর উপর ভিত্তি করে কাজ করে?
-Wi-Fi IEEE 802.11 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে।
-IEEE 802.11 হল একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড যা কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে তারবিহীনভাবে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
-802.11 স্ট্যান্ডার্ডের সর্বশেষ সংস্করণ হল IEEE 802.11ax, যা 10 Gbps পর্যন্ত স্পিড অফার করে।
5.
নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
6.
আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
২০০৭ সালে অ্যাপল মাল্টি টাচ ইন্টারফেজ আইফোন বাজারে আনে, যার অপারেটিং সিস্টেম হলে আইওএস (IOS)।
7.
নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer system ব্যবহার করতে পারেন না এবং Computer System কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
8.
H. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
H . 323 Protocol সাধারণত VoIP - তে ব্যবহৃত হয়।
VoIP - Voice Over Internet Protocol
9.
“একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Æ হবে, যদি এর ইনপুট সমান হয়”- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
একটি ২ (দুই) ইনপুট লজিক গেটের আউটপুট 'Æ' হবে, যদি এর ইনপুট সমান হয়, এই উক্তিটি Ex-OR (এক্স-অর) গেটের জন্য সত্য।
কারণ:
Ex-OR গেট (XOR):
যদি ইনপুট 0, 0 হয়, আউটপুট 0 হয়।
যদি ইনপুট 1, 1 হয়, আউটপুট 0 হয়।
যদি ইনপুট 0, 1 হয়, আউটপুট 1 হয়।
যদি ইনপুট 1, 0 হয়, আউটপুট 1 হয়।
দেখা যাচ্ছে যে, যখন Ex-OR গেটের ইনপুটগুলো সমান (0,0 অথবা 1,1) হয়, তখন আউটপুট সর্বদা 0 হয়। অন্যান্য গেটগুলোর ক্ষেত্রে ইনপুট সমান হলে আউটপুট সবসময় একই থাকে না। তাই, যদি 'Æ' দিয়ে 0 বোঝানো হয়, তবে Ex-OR গেট এই উক্তির জন্য সঠিক।
11.
GHz কিসের একক?
GHz বা গিগাহার্টজ হলো ফ্রিকোয়েন্সির একটি একক। কম্পিউটার প্রযুক্তিতে এটি প্রধানত কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) বা প্রসেসরের গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
12.
ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রটোকল ব্যবহৃত হয়?
সুরক্ষিত অনলাইন লেনদেনের জন্য HTTPS (Hypertext Transfer Protocol Secure) ব্যবহৃত হয় যা ডেটা এনক্রিপ্ট করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।
15.
Blockchain এর প্রতিটি block কী তথ্য বহন করে?
সহজ ভাষায় বললে, ব্লকচেইন হচ্ছে ব্লকের চেইন।এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।প্রশ্নের অপশন অনুসারে, একটি সাধারণ Block এ-
ক) A hash pointer to the previous block
খ) Timestamp
এবং গ) List of transactions এই ৩টি অংশই থাকে।
তবে, একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই ক) A hash pointer to the previous block থাকে। জেনেসিস ব্লক হচ্ছে ব্লকচেইনের প্রথম ব্লক।
The Genesis Block:The first block in the blockchain is called the genesis block and was created in 2009.
It is the common ancestor of all the blocks in the blockchain, meaning that if you start at any block and follow the chain backward in time, you will eventually arrive at the genesis block.
কিন্তু, প্রশ্নটা সাধারণ সকল ব্লকের ক্ষেত্রেই করা হয়েছে। তাই, সঠিক উত্তর ঘ) উপরের সবগুলাে।
17.
Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
- জিপিআরএস (GPRS) এর পূর্ণরূপ হলো – জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service)।
- অর্থাৎ, জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service) এর সংক্ষিপ্ত রূপ হলো – জিপিআরএস (GPRS)।
- এটি হলো একটি প্যাকেট অরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত ২ জি সেলুলার মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়।
- এর মাধ্যমে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক জুড়ে তথ্য আদান-প্রদান করা যায়।
জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের কয়েকটি বৈশিষ্ট্যঃ
- 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে ৫৬-১১৪ ডাটা রেট প্রদান করে।
- গুরুত্বপূর্ণ সময়ে তাৎক্ষণিকভাবে তথ্য গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা দিয়ে থাকে।
- ওয়েব ব্রাউজার থেকে শুরু করে চ্যাট পর্যন্ত ডেক্সটপে যেসব অ্যাপ ব্যবহার করা হয় তার সবগুলোর সাথেই এটি কাজ করে।
- এস এম এস, সেলুলারের মাধ্যমে পুশ টু টক, ইন্সট্যান্ট মেসেজিং,ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস ইত্যাদি সেবা GPRS এর মাধ্যমে পাওয়া যায়।
- এর মাধ্যমে প্রতি মিনিটে ৩০ টি SMS পাঠানো যায়।
- একে অনেক সময় 2.5 G নামেও ডাকা হয়।
18.
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
- ইনফ্রারেড ডিভাইসগুলি দৃশ্যমান আলোর বাইরে অবস্থিত তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চৌম্বক বিকিরণের সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হয়।
- এই বিকিরণের দৈর্ঘ্য 700 থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে।
- এগুলো সাধারণত অল্প দূরত্বে যোগাযোগ করতে ব্যবহৃত হয়, যেমন টিভি রিমোট কন্ট্রোল, হাইব্রিড গাড়ির হেডলাইট এবং কার পার্কিং সেন্সর।
19.
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
- Ekhanei.com, Olx.com ও Amazon.com — এই তিনটি অনলাইন মার্কেটপ্লেস/ই-কমার্স সাইট; এখানে সরাসরি পণ্য তালিকাভুক্ত করে ক্রয়-বিক্রয় করা হয়।
- OLX হলো ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম, যেখানে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে বিক্রেতা ও ক্রেতা সরাসরি লেনদেন করে।
- Amazon হলো বিশ্বব্যাপী ই-কমার্স প্ল্যাটফর্ম যা বিক্রেতাদের পণ্য তালিকাভুক্তি, অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারি সেবা প্রদান করে।
- Google.com প্রধানত একটি ওয়েব সার্চ ইঞ্জিন, ফলে এটি সরাসরি কেনা-বেচার উদ্দেশ্যে তৈরি নয় (শপিং ফলাফল দেখালেও নিজে বাজারের স্থান নয়)।
20.
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
অ্যাানড্রয়েড হলো গুগল কর্তৃক উদ্ভাসিত স্মাটফোনের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিষ্টেম । এটি সাধারণভাবে লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত মোবাইল অপারেটিং সিষ্টেম ।
21.
নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?
০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E ও F -হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে । সুতরাং প্রদত্ত 52(16) -এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2) ।
22.
নিচের কোনটি 3G Language নয়?
1G: Machine Language
2G: Assembly language
3G: C, C+ C++, BASIC, JAVA, PASCAL, FORTRAN
4G: SQL, Oracle
5G: NLP: Prolong, OPS5, Mercury
23.
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
TCP দিয়ে প্রোটোকল বুঝানো হয় ।
কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে, ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল । বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে । যেমন - TCP/IP, FTP ইত্যাদি ।
24.
. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
25.
Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়। ফায়ারওয়াল তার নিয়ম অনুসারে সেই ডাটা নিরীক্ষা করে দেখে এবং যদি দেখে যে সে ডাটা ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে যেতে দেয়। আর তা না হলে সেটিকে ওখানেই আটকে রাখে বা পরিত্যাগ করে। vccvসিস্কো রাউটারেই এখন বিল্ট - ইন সিস্কো ios ফায়ারওয়াল পাওয়া যায়।
26.
Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
যে ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্ এক দিকে ডেটা প্রবাহিত হয় তাকে simplex মেথড বলে।
এক্ষেত্রে ডিভাইস কেবল ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না অথবা এটি ডেটা গ্রহণ করতে পারে তবে ডেটা প্রেরণ করতে পারে না।
27.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Unicode এর পূর্ণ রূপ হলো - - Universal code.
Unicode ব্যবহৃত হয় বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য।
unicode. প্রকাশ করা হয় ৬৫৫৩৬ টি অদ্বিতীয় অংক, অক্ষর, এবং চিহ্ন দিয়ে।
28.
LLM চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
Large Language Models (LLM) চালানোর জন্য Graphics Card (GPU) অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো সমান্তরাল প্রক্রিয়াকরণের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যা LLM এর জন্য অপরিহার্য।
29.
ইন্টারনেট যোগযোগ ব্যবস্থায় Hostname- কে IP Address-এ অনুবাদ করে-
সঠিক উত্তর DNS Server
IP Address এর পুরো নাম হল Internet Protocol Address। এটি নেটওয়ার্ক হার্ডওয়্যারের একটি অংশের identifying number । এটি এমন একটি Number যা আপনার Device টিকে আপনার নেটওয়ার্ক এবং বিশ্বের অন্যান্য Device এর সাথে connect করতে সহায়তা করে৷ অর্থাৎ আপনার ডিভাইসটিকে ইন্টারনেটে এই আইপি ঠিকানার মাধ্যমে সনাক্ত করা হয়।
সহজভাবে বললে আমরা একটি IP Address - কে “IP” বলতে পারি। এটি এমন একটি Unique Address, যাতে একটি Device সহজেই ইন্টারনেটে বা স্থানীয় নেটওয়ার্কে সনাক্ত করা যায়। এটি একটি System - কে অন্যান্য System দ্বারা স্বীকৃত হতে দেয় যা Internet Protocol এর মাধ্যমে Connected থাকে।
30.
‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
31.
একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
32.
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
ROM ভিত্তিক প্রোগ্রামগুলোকে modify করা যায় না। হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোই ডিভাইস তৈরির সময় এ প্রোগ্রামগুলো ইনপুট করে দেয়। বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতিতে এদের কোনো পরিবর্তন ঘটে না। এদেরকে Firmware বলে । আর Malware বা virus কম্পিউটারের ক্ষতিকারক program।
33.
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল তিন ধরনের।
- যথা: (i) অবকাঠামোগত সেবা, (ii) প্ল্যাটফর্মভিত্তিক সেবা, (iii) সফটওয়্যার সেবা।
34.
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
35.
10101111 এর 1’s complement কোনটি?
বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যার 0 ও 1 ডিজিট দুটিকে যথাক্রমে 1 ও 0 দ্বারা swap (বদল) করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক (1's complement) বলে । তাই 10101111 সংখ্যাটিতে 1' এর পরিপূরক 01010000 ।
36.
নীচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ কবে?
37.
নিচের কোন প্রযুক্তি Face Recognition System - এর সহায়ক ভূমিকা পালন করে
38.
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি Input ধরনের যন্ত্র ।
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি । কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার ইত্যাদি । আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম, হ্যান্ডসেট ইত্যাদি ।
39.
নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যাল অন্যালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
40.
কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?
ফেসবুক অ্যামাজন এবং ইউটিউব সবগুলোই বিভিন্ন উপায়ে ই-কমার্সের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। অ্যামাজন সরাসরি ই-কমার্স সাইট আর ফেসবুক ও ইউটিউব মার্কেটিং এবং বিক্রির চ্যানেল হিসেবে ব্যবহৃত হয়।
41.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
42.
Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
MS Windows একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম যা একই সময়ে একাধিক প্রোগ্রাম চালানোর অনুমতি দেয়।
- প্রতিটি প্রোগ্রামের নিজস্ব উইন্ডো থাকে যা ব্যবহারকারীকে একই সাথে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সহজেই স্যুইচ করতে দেয়।
- যাইহোক, MS Windows একটি ক্লোজড-সোর্স অপারেটিং সিস্টেম, যার অর্থ হল এর সোর্স কোড জনসাধারণের জন্য উপলব্ধ নয়।
- এর বিপরীতে, লিনাক্স একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম যার সোর্স কোড যে কেউ পরিবর্তন এবং পুনরায় বিতরণ করতে পারে।
44.
এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
45.
একটা 4-bit বাইনারি সিস্টেমে শূণ্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে?
যেকোনো বাইনারি সংখ্যা 'শূন্য' (0) এর 2's complement সবসময় 'শূন্য' (0) ই হয়। 4-bit সিস্টেমে শূন্যকে 0000 হিসেবে লেখা হয় এবং এর ডেসিম্যাল মান ০।
46.
আপনার পারসোনাল কম্পিউটারে (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?
47.
নিচের কোনটি সার্চ ইঞ্চিন নয়?
Safari সার্চ ইঞ্জিন নয়।
ওয়েব সার্চ ইঞ্জিন:
- পৃথিবীর বিভিন্ন স্থানে ওয়েব পেইজ এর বিশাল ভান্ডার সংরক্ষিত আছে।
- এ সমস্ত ওয়েব পেইজে রয়েছে বিভিন্ন তথ্য ও ডেটা।
- সার্চ ইঞ্জিন এমন সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
- পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google।
- অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে Yahoo, Bing, msn, Baidu, AOL, Excite, Ask, DuckDuckGo, Altavista, Lycos, Yandex, পিপীলিকা, Chorki ইত্যাদি উল্লেখযোগ্য।
ওয়েব ব্রাউজার:
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা web page বা www প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত web page পরিদর্শন করাকে Browsing বলে।
- নিচে কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম দেওয়া হলো: Internet Explorer, Mozilla Firefox, Opera, Google Chrome, Safari, Netscape Communicator, Edge, Brave Browser.
48.
Social Networking Site-এ যােগাযােগে কোন্ media ব্যবহৃত হয়?
Social Networking Site - এ যোগাযোগ Image/video, Audio &Text সবগুলো media ব্যবহৃত হয়।
49.
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়?
50.
Bluetooth কিসের উদাহরণ?
ব্লুটুথ (ইংরেজি: Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল।
- এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে।
- ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করা হয়।।
- ওয়্যারলেস কমিউনিকেশনে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমনঃ রেডিও কমিউনিকেশন, সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ, ওয়াই-ফাই ইত্যাদি।