টপিকঃ বাংলা ব্যাকরণ
1.
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা।
- মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।
- ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ ।
- সুতরাং, আগে ভাষা সৃষ্টি হয়েছে; তারপর ভাষাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য ব্যাকরণ সৃষ্টি হয়েছে।
2.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?
বাংলা ভাষার প্রথম ব্যাকরণের রচনাস্থল হিসেবে গাজীপুর সঠিক উত্তর। বাংলা ভাষার ব্যাকরণকে রচিত করার ক্ষেত্রে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বাংলার ভাষাগত ও সাহিত্যিক গবেষণা শুরু হয়, যা পরবর্তীকালে বাংলা ভাষার উন্নয়নে সহায়ক হয়।
3.
ভাষার সংবিধান কোনটি?
ভাষার সংবিধান হলো ব্যাকরণ।
শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।
সমাস হলো ভাষাকে সংক্ষেপ করে।
বাংলায় মোট বর্ণমালা হলো ৫০ টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
4.
বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়-
বাংলা ব্যাকরণ সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় লেখা হয়। ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে এই ব্যাকরণটি প্রকাশিত হয়।
• বইটির নাম:‘Vocabulario em idioma Bengalla, e Portuguez’।
• এর রচয়িতা ছিলেন একজন পর্তুগিজ পাদ্রি, যার নাম মানোএল দা আসসুম্পসাঁউ (Manoel da Assumpcam)।
• অন্যান্য তথ্য:
- ইংরেজি: ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (১৭৭৮ সালে)।
- সংস্কৃত: পাণিনি সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন, বাংলা ব্যাকরণ নয়।
5.
ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
ব্যাকরণ' (বি+আ+√কৃ+অন) শব্দটির অর্থ বিশেষভাবে বিশ্লেষণ । ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে ।
6.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ : প্রভাবতী সম্ভাষণ, বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। কলিকাতা কমলালয়, বত্রিশ সিংহাসন ও গৌড়ীয় ব্যাকরণ রচয়িতা যথাক্রমে - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রাজা রামমোহন রায়।
7.
কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থটি হলো A Grammar of the Bengal Language।
- এটি রচনা করেন ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ১৭৭৮ সালে এটি প্রথম প্রকাশিত হয়, তাই এটি একটি প্রাচীন বাংলা ব্যাকরণ।
- বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রথম নিদর্শন:
- প্রথম প্রণয়োপাখ্যান বা রোমান্টিক কাব্য: ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)।
- রোমান্টিক উপন্যাস: কপালকুণ্ডলা (১৮৬৬) (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
- প্রথম বাংলা অনুবাদক: কবীন্দ্র পরমেশ্বর (মহাভারত)।
- বাংলা ভাষায় প্রথম নাটক: ভদ্রার্জুন (তারাচরণ শিকদার)।
- প্রথম প্রবন্ধ গ্রন্থ: বেদান্ত (রাজা রামমোহন রায়)।
- প্রথম উপন্যাস: আলালের ঘরের দুলাল (১৮৫৭) (প্যারীচাঁদ মিত্র)।
- প্রথম গীতিকাব্য: সন্দর্শন (বিহারীলাল চক্রবর্তী)।
8.
'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
সংস্কৃত ব্যাকরণ = বি + আ + √কৃ + অন শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম হচ্ছে ব্যাকরণ। এককথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান।
9.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন-
ভারতীয় উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের লক্ষ্যে গাজীপুরের ভাওয়াল গড়ে অবস্থানকালে পর্তুগিজ ক্যাথলিক পাদ্রী মানোএল দা আসসুম্পসাঁউ রোমান হরফে পর্তুগিজ ভাষায় ‘Vocabulario Em Idioma Bengalla, E Portuguez. -Dividido Em Duas Partes' গ্রন্থটি রচনা করেন, যা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে বিবেচিত।
-এটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি মূলত একটি অভিধান।
-বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি পর্তুগিজ ভাষায় রোমান হরফে ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ' (১৭৪৩) রচনা করেন, যা বাংলা কথ্যভাষার আদি গদ্যগ্রন্থ হিসেবে পরিচিত।
-রাজা রামমোহন রায় রচিত 'Bengali Grammar in English Language' ১৮২৬ সালে প্রকাশিত হয়।
-এটি পরবর্তীতে ১৮৩৩ সালে তিনি ‘গৌড়ীয় ব্যাকরণ’ নামে অনূদিত করেন, যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।
-নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ ‘A Grammar of the Bengal Language', যা ১৭৭৮ সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে গ্রন্থটির অংশবিশেষ বাংলায় মুদ্রিত হয়।
-রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘শব্দকথা’ (১৯১৭) ।
10.
'ব্যাকরণ মঞ্জরী' কার লেখা?
ড. মুহম্মদ এনামুল হক রচিত আরও কয়েকটি গ্রন্থ -মনীষা মঞ্জষা, বঙ্গে সুফী প্রভাব ,বুলগেরিয়া ভ্রমণ ,মুসলিম বাঙ্গামা সাহিত্য।