টপিকঃ আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

বিষয়

আন্তর্জাতিক বিষয়াবলী

Free Access - Limited to 20 questions total

1. 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' কোন ধরনের পুরস্কার?

ক) গ্লোবাল ওমেন'স লিডারশিপ অ্যাওয়ার্ড
খ) জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার
গ) মেডেল অব ডিস্টিংকশন
ঘ) বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট
Note :
'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' হলো জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক প্রদত্ত পরিবেশ সংক্রান্ত সর্বোচ্চ পুরস্কার।

2. কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়?

ক) সুন্দরবন
খ) ডেইনট্রি রেইন ফরেস্ট
গ) আমাজন
ঘ) মিয়োম্ব
Note :
আমাজন বন প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে বলে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।

3. বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশী শোষণ করে নেয় -

ক) নদ-নদী
খ) মহাসাগর
গ) গাছপালা
ঘ) কোনটিই নয়
Note :
গ্রিনহাউজ গ্যাস দ্বারা সৃষ্ট অতিরিক্ত তাপের ৯০ শতাংশের বেশী পৃথিবীর মহাসাগরগুলো শোষণ করে নেয়।

4. পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি?

ক) সাভানা
খ) আতাকামা
গ) কিনাবালু
ঘ) তৈগা
Note :
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম বন হলো তৈগা বা বোরিয়াল বন। আমাজন বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল।

5. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

ক) 8
খ) 9
গ) 10
ঘ) 11
Note :
১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১ জন। এর মধ্যে ৫ জন স্থায়ী ও ৬ জন অস্থায়ী সদস্য ছিল। ১৯৬৫ সালে সনদের সংশোধনের মাধ্যমে অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ করা হয় ফলে মোট সদস্য সংখ্যা ১৫ জনে উন্নীত হয়।

6. জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন-

ক) এস এ করিম
খ) আবু সাঈদ চৌধুরী
গ) হুমায়ূন রশিদ চৌধুরী
ঘ) আব্দুল্লাহ আলমুতি চৌধুরী
Note :
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান কূটনীতিবিদ সৈয়দ আনোয়ারুল করিম বা এস এ করিম। তিনি ১৯৭৪ সালে এই দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

7. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী-

ক) মিথেন
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হিলিয়াম
Note :
শিল্প বিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানী ব্যবহারের কারণে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাসটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী।

8. Which of the following Middle East country does not have any desert?

ক) Saudi Arabia
খ) Iran
গ) Iraq
ঘ) Lebanon
Note :
প্রদত্ত অপশনগুলোর মধ্যে লেবাননে কোনো উল্লেখযোগ্য মরুভূমি নেই।

9. 'W.R.I' কী?

ক) প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
খ) জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
গ) জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
ঘ) বন সম্পর্কিত প্রতিষ্ঠান
Note :
WRI হলো World Resources Institute; যা প্রকৃতি ও সম্পদ সংরক্ষণ নিয়ে কাজ করে।

10. 'ভিক্টোরিয়া ডিজার্ট' কোথায় অবস্থিত?

ক) কানাডা
খ) পশ্চিম আফ্রিকা
গ) নর্থ আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
Note :
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত।

11. বিশ্বব্যাপী 'বাঘ দিবস'-

ক) ২৯ জুলাই
খ) ২৯ এপ্রিল
গ) ২৯ জুন
ঘ) ২৯ মে
Note :
বিশ্বব্যাপী বাঘ দিবস (Global Tiger Day) প্রতি বছর ২৯ জুলাই তারিখে পালিত হয়।

12. রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?

ক) UNDP
খ) UNHCR
গ) UNCTAD
ঘ) UNFPA
Note :
UNHCR (United Nations High Commissioner for Refugees) বা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের প্রধান কাজ হলো বিশ্বজুড়ে শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদান করা। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে এই সংস্থাটিই মূলত কাজ করে।

13. Except one the rest are names of some of the famous deserts of the world. Identify the one that is not a desert/ নিচের কোনটি ব্যতীত অন্য সবগুলো বিখ্যাত মরুভূমির নাম?

ক) Gobi
খ) Kalahari
গ) Baikal
ঘ) Thar
Note :
গোবি কালাহারি থর হলো মরুভূমির নাম। বৈকাল হলো রাশিয়ার একটি বিখ্যাত হ্রদ।

14. 'কার্বন ট্রেড' এর ধারণা দেয় কোন প্রটোকল বা চুক্তি?

ক) প্যারিস চুক্তি
খ) মন্ট্রিল প্রটোকল
গ) কিয়োটো প্রটোকল
ঘ) কপ-১৫
Note :
কার্বন ট্রেড বা কার্বন বাণিজ্য হলো কিয়োটো প্রটোকল কর্তৃক প্রতিষ্ঠিত একটি বাজার-ভিত্তিক প্রক্রিয়া যা গ্রিনহাউজ গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের জন্য চালু করা হয়েছিল।

15. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?

ক) গাছপালা কমে যাওয়া
খ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি
গ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
ঘ) ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
Note :
গাছপালা কার্বন ডাই-অক্সাইডের একটি প্রধান শোষণকারী (sink) হিসেবে কাজ করে। ব্যাপক হারে গাছপালা কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন শোষণ করার ক্ষমতা হ্রাস পায় এবং

16. ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) টোকিও
খ) প্যারিস
গ) নিউইয়র্ক
ঘ) ভিয়েনা
Note :
UNIDO (United Nations Industrial Development Organization) বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। শিল্পক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তাই এর মূল কাজ।

17. পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি?

ক) সুন্দরবন
খ) আমাজন
গ) কঙ্গো
ঘ) সাভানা
Note :
আমাজন হলো পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল।

18. নিম্নের কোনটি 'ওরিয়েন্টাল অঞ্চল' এর অন্তর্ভুক্ত?

ক) গ্রিনল্যান্ড
খ) ইউরোপ
গ) উত্তর আমেরিকা
ঘ) দক্ষিণ পূর্ব এশিয়া
Note :
ওরিয়েন্টাল অঞ্চল' বলতে সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও তার নিকটবর্তী অঞ্চলকে বোঝায়।

19. Greenpeace সংগঠনটি উত্তর আমেরিকায় কোন সালে গঠিত হয়?

ক) 1971
খ) 1982
গ) 1972
ঘ) 1981
Note :
গ্রিনপিস ১৯৭১ সালে কানাডায় গঠিত হয়।

20. গোবি একটি-

ক) মরুভূমির নাম
খ) ভাষার নাম
গ) নদীর নাম
ঘ) উপত্যকার নাম
Note :
গোবি মঙ্গোলিয়া ও চীনে অবস্থিত একটি মরুভূমি।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade