টপিকঃ বাংলাদেশের সংবিধান

বিষয়

বাংলাদেশ বিষয়াবলী

Free Access - Limited to 10 questions total

1. আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে-

ক) সংবিধানের ১৪৭ নং অনুচ্ছেদে
খ) সংবিধানের ১৪৫ নং অনুচ্ছেদে
গ) সংবিধানের ১৪৪ নং অনুচ্ছেদে
ঘ) সংবিধানের ১৪৬ নং অনুচ্ছেদে
Note :
সংবিধানের ১৪৫ অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তি বা চুক্তিপত্রসমূহ জাতীয় সংসদে পেশ করার বিধান রয়েছে। এই ধারাটি দেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সম্পর্কিত।

2. প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন?

ক) এক-পঞ্চমাংশ
খ) এক-দশমাংশ
গ) এক-তৃতীয়াংশ
ঘ) এক-চতুর্থাংশ
Note :
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের মোট সংখ্যার এক-দশমাংশ সংসদের বাইরের সদস্যকে নিয়োগ করতে পারেন।

3. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সমীমা সর্বোচ্চ কত?

ক) ৫৯ বছর
খ) ৬০ বছর
গ) ৬৫ বছর
ঘ) কোনোটিই নয়
Note :
সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সের কোনো নির্দিষ্ট সীমা উল্লেখ নেই।

4. বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?

ক) ১৪৫(২)
খ) ১৪৩(১) (গ)
গ) ১৪৭ (৩)
ঘ) কোনটিই নয়
Note :
সংবিধানের ১৪৩(১)(গ) অনুচ্ছেদে উল্লেখ আছে প্রকৃত মালিকবিহীন সকল সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে।

5. কোনো ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স-

ক) ২৫ বছর
খ) ১৮ বছর
গ) ৩০ বছর
ঘ) ২০ বছর
Note :
সংবিধানের ৬৬(১)(খ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।

6. প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে -

ক) দ্বিতীয়
খ) চতুর্থ
গ) তৃতীয়
ঘ) পঞ্চম
Note :
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত বিধানাবলী সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগে অনুচ্ছেদ ৫৫-৫৮ তে আলোচনা করা হয়েছে।

7. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলাসমূহের সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?

ক) 21
খ) 22
গ) 23
ঘ) 24
Note :
অনুচ্ছেদ ২৩ এ রাষ্ট্র কর্তৃক জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে যার মধ্যে ভাষা সাহিত্য ও শিল্পকলাও অন্তর্ভুক্ত।

8. সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?

ক) চারজন
খ) সাতজন
গ) নয়জন
ঘ) তিনজন
Note :
সংবিধানের ৯৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য সংখ্যা ৩ জন যা হলেন প্রধান বিচারপতি ও পরবর্তী দুইজন প্রবীণতম বিচারপতি

9. বাংলাদেশের সংবিধানের কোন পরিচ্ছেদে 'প্রতিরক্ষা কর্ম বিভাগ' সম্পর্কে বলা হয়েছে?

ক) ৩য় পরিচ্ছেদে
খ) ৪র্থ পরিচ্ছেদে
গ) ৫ম পরিচ্ছেদে
ঘ) ৬ষ্ঠ পরিচ্ছেদে
Note :
সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ চতুর্থ পরিচ্ছেদে অনুচ্ছেদ ৬১-৬৩ প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

10. মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?

ক) মাননীয় প্রধানমন্ত্রী
খ) অ্যাটর্নি জেনারেল
গ) আইনমন্ত্রী
ঘ) কারোরই নই
Note :
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এককভাবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা রাখেন এবং এক্ষেত্রে অন্য কারো সুপারিশ আবশ্যক হয় না।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade