টপিকঃ অর্থনীতি ও বাণিজ্য

বিষয়

আন্তর্জাতিক বিষয়াবলী

Free Access - Limited to 20 questions total

1. Which of the following is a major stock market index in England?

ক) NASDAQ
খ) DAX
গ) FTSE
ঘ) S&P 500
Note :
FTSE (Financial Times Stock Exchange) হলো লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক যা সেখানে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ১০০টি কোম্পানির বাজার মূল্য নির্দেশ করে। অন্যান্য অপশনগুলো ভিন্ন দেশের সূচক

2. ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?

ক) ভারত
খ) নেপাল
গ) শ্রীলঙ্কা
ঘ) ইন্দোনেশিয়া
Note :
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

3. Which of the following is not a bank or finance company?

ক) Barclays
খ) BNP Paribas
গ) Lufthansa
ঘ) HSBC
Note :
। বার্কলেস বিএনপি পরিবাস এবং এইচএসবিসি হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু লুফথানসা হলো একটি বিমান সংস্থা।

4. Peace Bridge is situated between the borders of-

ক) USA & Canada
খ) India & Pakistan
গ) Israel & Palestine
ঘ) India & Bangladesh
Note :
পিস ব্রিজ (Peace Bridge) হলো একটি আন্তর্জাতিক সেতু যা যুক্তরাষ্ট্র (USA) এবং কানাডার সীমান্তকে সংযুক্ত করেছে।

5. 'ডাউ জোন' কেন বিখ্যাত?

ক) কেনাকাটা
খ) সরকারি অফিস
গ) যুদ্ধ স্মৃতি
ঘ) স্টক মার্কেট
Note :
ডাও জোনস বা Dow Jones Industrial Average হলো যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের একটি অন্যতম প্রধান সূচক

6. The currency of Indonesia is -

ক) Dollar
খ) Lira
গ) Ringitt
ঘ) Rupiah
Note :
ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রূপিয়াহ Rupiah

7.

কোন চরনটি সঠিক?

ক) ধন ধান্যে পুষ্পে ভরা
খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ) ধন্যে ধান্যে পুষ্প ভরা
ঘ) ধন্যে ধান্যে পুষ্পে ভরা
Note :

বাংলা সমবেত কণ্ঠসংগীতের জনক দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল.রায় ) সম্রাট শাহজাহানের ওপর প্রথম রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক 'সাজাহান' ।
এ নাটকেরই বিখ্যাত গান 'ধন ধান্য পুষ্পে ভরা ' আমাদের এই বসুন্ধরা ।...........সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ।

8. The headquarter of 'World Economic Forum' is situated in-

ক) Cologny
খ) San Francisco
গ) Davos
ঘ) Geneva
Note :
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভার কাছে কলোনি (Cologny)-তে অবস্থিত।

9. ট্যাক্স হলিডে নীতির উদ্দেশ্য-

ক) কর পরিশোধে উৎসাহিত করা
খ) কর পরিশোধের জন্য দিন ধার্য করা
গ) নির্দিষ্ট সময় পর্যন্ত কর মওকুফ করা
ঘ) কর মেলার আয়োজন করা
Note :
ট্যাক্স হলিডে নীতির প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগ উৎসাহিত করতে বা নির্দিষ্ট শিল্পকে সুবিধা দিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য কর মওকুফ বা হ্রাস করা।

10. গারুদা কোন দেশের বিমান সংস্থা?

ক) গ্রিস
খ) জার্মানি
গ) ইন্দোনেশিয়া
ঘ) নেদারল্যান্ড
Note :
গারুদা (Garuda) হলো ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা।

11. নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে?

ক) গ্রিস
খ) ইংল্যান্ড
গ) ইটালি
ঘ) ফ্রান্স
Note :
নৌ-বীমা বা সামুদ্রিক বীমা (Marine Insurance) সর্বপ্রথম ইতালিতে চালু হয়েছিল। তবে বিকল্পে ইটালি নেই তাই ইউরোপীয় প্রেক্ষাপটে ইংল্যান্ডও গ্রহণযোগ্য।

12. ঘাটতি বাজেট কাকে বলে?

ক) আয়ের তুলনায় ব্যয় বেশি হলে
খ) আয়ের তুলনায় ব্যয় কম হলে
গ) আয় এবং ব্যয় সমান হলে
ঘ) কোনটিই নয়
Note :
যখন একটি বাজেটে সরকারের মোট প্রত্যাশিত আয় অপেক্ষা মোট প্রত্যাশিত ব্যয় বেশি হয় তখন তাকে ঘাটতি বাজেট বা Deficit Budget বলা হয়।

13.

মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-

ক) উত্তর আমেরিকায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) মধ্য আফ্রিকায়
ঘ) মধ্য আমেরিকায়
Note :

মায়া সভ্যতা মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্জল জুড়ে খিষ্টপূর্ব ২০০০ অব্দ থেকে খিষ্টীয় সপ্তদশ শতাব্দির শেষ পর্য়ন্ত বিরাজমান ছিল।

14. পৃথিবীর প্রথম সরকারি ব্যাংক কোনটি?

ক) ব্যাংক অব ভেনিস
খ) ব্যাংক অব বার্সিলোনা
গ) ব্যাংক অব ইন্ডিয়া
ঘ) ব্যাংক অব ইংল্যান্ড
Note :
১১৫৭ খ্রিস্টাব্দে ইতালির ভেনিসে প্রতিষ্ঠিত 'ব্যাংক অব ভেনিস'কে পৃথিবীর প্রথম সরকারি ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়।

15. Which economic indicator measures the total value of goods and services produced within a country's borders and is often used to assess the overall economic health of a nation?"

ক) Gross Domestic Product (GDP)
খ) Consumer Price Index (CPI)
গ) Gross National Product (GNP)
ঘ) Inflation rate
Note :
একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে 'মোট দেশজ উৎপাদন' বা জিডিপি (GDP) বলা হয় যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নে ব্যবহৃত হয়।

16. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?

ক) ডলার
খ) বিটকয়েন
গ) ক্রেডিট কার্ড
ঘ) কোনটিই নয়
Note :
বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রথম ডিজিটাল বা ক্রিপ্টোকারেন্সি

17. যুক্তরাজ্যের মুদ্রার নাম কী?

ক) ডলার
খ) পাউন্ড
গ) ইয়েন
ঘ) ইউরো
Note :
যুক্তরাজ্যের মুদ্রার নাম হলো 'পাউন্ড স্টার্লিং' যার প্রতীক '£'।

18. The word Economics is derived from -

ক) Latin
খ) Arabic
গ) Greek
ঘ) English
Note :
'Economics' শব্দটি গ্রীক শব্দ 'oikonomia' থেকে এসেছে যার অর্থ গৃহস্থালী ব্যবস্থাপনা।

19. বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়-

ক) ফ্রান্সে
খ) ইতালিতে
গ) সুইডেনে
ঘ) চীনে
Note :
পশ্চিমা ইতিহাসে ইতালিকে প্রথম আধুনিক ব্যাংকিংয়ের সূচনা হিসেবে ধরা হয় তবে কিছু ঐতিহাসিক মতে প্রাচীন চীনে ট্যাং রাজবংশের সময় চেয়াপু বা উড়ন্ত টাকা নামক একটি প্রথা প্রচলন ছিল যা আধুনিক ব্যাংকিং প্রথার পূর্বাভাস দেয়।

20. ভুটানের মুদ্রার নামের সঠিক বানান কোনটি?

ক) Gultrum
খ) Ngultrum
গ) Ghumitrum
ঘ) Goltrum
Note :
ভুটানের মুদ্রার সঠিক ইংরেজি বানান হলো Ngultrum
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade