বিষয়ঃ Other

Free Access - Limited to 50 questions total

1. Demographic Dividend বলতে কী বোঝায়?

ক) শিশু মৃতুহার হ্রাস
খ) জন্মহার শূন্যের কোটায় আনা
গ) জনসংখ্যার অধিকাংশ বেকার
ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
Note :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মক্ষম বা উৎপাদনশীল বয়সের মানুষের (সাধারণত ১৫-৫৯ বছর) অনুপাতিক বৃদ্ধিকে বোঝায় যা অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করে।

2. পূর্ব জন্মের কথা যার স্মরণ আছে?

ক) ক্ষণজন্মা
খ) জাতিস্মর
গ) জাতিস্মর
ঘ) জাতিশ্মর
Note :
যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে তাকে 'জাতিস্মর' বলা হয়।

4. বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপন্ন হয় কোন দেশে?

ক) জাপান
খ) কোরিয়া
গ) ভিয়েতনাম
ঘ) চীন
Note :
বর্তমানে (২০২৬) বিশ্বে সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে চীনের।

5. যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে?

ক) সুচিস্মিতা
খ) শুচিস্মিতা
গ) শুচিস্মিতা
ঘ) সুচিস্মিতা
Note :
যে নারীর হাসি পবিত্র তাকে এক কথায় 'শুচিস্মিতা' (শুচি + স্মিতা) বলা হয়।

6. Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক) মসকনি
খ) ইরাটোসথেনিস
গ) অ্যাকারাস্যান
ঘ) সিসি পার্ক
Note :
Geography' শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিক পণ্ডিত ইরাটোসথেনিস।

7. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?

ক) UNDP
খ) DTCD
গ) UNFPA
ঘ) UNEP
Note :
জাতিসংঘের কারিগরি সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালনকারী প্রধান বিভাগ হলো ইউএনডিপি (UNDP - United Nations Development Programme)।

8. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?

ক) NATO
খ) NAM
গ) EU
ঘ) ASEAN
Note :
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) কোনো স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই। এর চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে দপ্তরও পরিবর্তিত হয়।

9. দিনের পূর্বভাগ-

ক) পূর্বাহ্ন
খ) পূর্বাহ্ণ
গ) অপরাহ্ণ
ঘ) অপরাহ্ন
Note :
দিনের পূর্বভাগকে 'পূর্বাহ্ণ' বলা হয়। এটিই সঠিক বানান।

10. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?

ক) জালাল তালাবানী
খ) মাসুদ বারজানী
গ) মাজলুম আবদি
ঘ) আবদুল্লাহ ওচালান
Note :
তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK এর প্রতিষ্ঠাতা হলেন আবদুল্লাহ ওচালান।

11. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়?

ক) প্যারিস
খ) বেইজিং
গ) লন্ডন
ঘ) সিউল
Note :
আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IVI) সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত।

12. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

ক) তথ্য মন্ত্রণালয়
খ) প্রেস কাউন্সিল
গ) বিটিআরসি
ঘ) বাংলাদেশ টেলিভিশন
Note :
প্রেস কাউন্সিল হলো দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলির মান রক্ষা এবং নিয়ন্ত্রণের জন্য গঠিত সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

13. বজ্রবৃষ্টির কারণে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য বৃদ্ধি পায়?

ক) সালফার
খ) পটাশ
গ) কপার
ঘ) নাইট্রোজেন
Note :
বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন বৃষ্টির মাধ্যমে নাইট্রেট লবণ হিসেবে মাটিতে মেশে। এই নাইট্রেট উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য নাইট্রোজেনের যোগান দেয়।

14. Blue ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত?

ক) নীল চাষ
খ) সমুদ্র অর্থনীতি
গ) সুইমিংপুল
ঘ) নীল নদী
Note :
ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি হলো সমুদ্রসম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন যা সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত।

15.

একটি দেয়াল ঘড়ি আয়নায় ৩ : ২০ দেখায়। প্রকৃত সময় কত?

ক) ৮:৪০
খ) ৬:৪০
গ) ৭:৪০
ঘ) ৯:৪০
Note :

আয়নায় সময় ৩:২০ দেখলে প্রকৃত সময় হবে (১১টা ৬০ মিনিট - ৩টা ২০ মিনিট) = ৮টা ৪০ মিনিট।

16. বাংলাদেশ মেট্রোরেল তত্ত্বাবধান করছে কোন সংস্থা-

ক) রেলপথ মন্ত্রণালয়
খ) বাংলাদেশ রেলওয়ে
গ) সেতু কর্তৃপক্ষ
ঘ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
Note :
বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

17. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

ক) বানকি মুন
খ) কফি আনান
গ) ড. ইউনূস
ঘ) অ্যান্তোনিও গুতেরেস্
Note :
অ্যান্তোনিও গুতেরেস্ হলেন জাতিসংঘের বর্তমান (২০২৪ সাল পর্যন্ত) মহাসচিব।

18. বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত-

ক) পঞ্চগড়
খ) ঠাকুরগাঁও
গ) দিনাজপুর
ঘ) লালমনিরহাট
Note :
বুড়িমারী স্থলবন্দরটি বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।

19. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবীর দেশ-

ক) আয়ারল্যান্ড
খ) ফ্রান্স
গ) জাপান
ঘ) ইংল্যান্ড
Note :
বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউন ১৯৭৮ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।

20. বটগাছের মূল কি ধরনের?

ক) স্তম্ভ মূল
খ) আরোহী মূল
গ) ঠেস মূল
ঘ) ভাসমান মূল
Note :
বটগাছের মূলের বিশেষ রূপ হলো 'স্তম্ভ মূল' (Prop Root) যা শাখা থেকে মাটির দিকে নেমে গাছকে অতিরিক্ত অবলম্বন ও দৃঢ়তা প্রদান করে।

21. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?

ক) হেনরি বেকরেল
খ) মাদাম কুরি
গ) রন্টজেন
ঘ) হেনরিক হার্জ
Note :
১৮৯৬ সালে বিজ্ঞানী হেনরি বেকরেল ইউরেনিয়াম লবণের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।

22. 'Know Thyself' এই উক্তিটি কার?

ক) প্লেটো
খ) এরিস্টটল
গ) থেলিস
ঘ) সক্রেটিস
Note :
Know Thyself' বা 'নিজেকে জানো' উক্তিটি গ্রীক দার্শনিক সক্রেটিসের সাথে সম্পর্কিত।

23. কোনটি আদর্শ পাতার অংশ নয়?

ক) পত্রমূল
খ) পত্রমুকুল
গ) বৃন্ত
ঘ) ফলক
Note :
একটি আদর্শ পাতার প্রধান অংশগুলি হলো পত্রমূল বৃন্ত ও ফলক। পত্রমুকুল (Leaf Bud) হলো কাণ্ড বা শাখার অগ্রভাগের একটি মুকুল যা পাতার অংশ নয়।

24. গোল আলু কী ধরনের রূপান্তরিত কন্দ?

ক) স্ফীত কান্ড
খ) মৌল কান্ড
গ) গুড়ি কন্দ
ঘ) কন্দ
Note :
গোল আলু হলো রূপান্তরিত কাণ্ডের একটি প্রকারভেদ যা স্ফীত কাণ্ড বা টিউবার নামে পরিচিত।

25. 'সারেং বৌ' কার লেখা?

ক) মুনীর চৌধুরী
খ) জহির রায়হান
গ) শহীদুল্লা কায়সার
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
Note :
সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা সাহিত্যিক শহীদুল্লা কায়সার।

26. ৭৫ বছর পূর্ণ হওয়ার উৎসব-

ক) হীরকজয়ন্তী
খ) সুবর্ণজয়ন্তী
গ) রজতজয়ন্তী
ঘ) সার্ধশতবর্ষ
Note :
৭৫ বছর পূর্তি উপলক্ষে 'প্লাটিনাম জয়ন্তী' পালন করা হয়। যদিও অপশনে নেই সার্ধশতবর্ষ মানে ১৫০ বছর।

27. রনির বাবার তিন ছেলে,বড়টি জনি, মেঝটি প্রমি, ছোটটি?

ক) পিনু
খ) কলি
গ) টমি
ঘ) রনি
Note :
জনির বাবা মানে রনির বাবা। জনির বাবা-র তিন ছেলে: জনি প্রমি এবং ছোটজন রনি নিজেই।

28. কোনটি দেহের প্রোটিন ক্ষয় রক্ষা করে?

ক) শর্করা
খ) চর্বি
গ) আমিষ
ঘ) ভিটামিন
Note :
চর্বি বা ফ্যাট হলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। পর্যাপ্ত চর্বি গ্রহণ করা হলে তা আমিষকে শক্তির উৎস হিসেবে ব্যবহার হওয়া থেকে বিরত রাখে বা আমিষকে রক্ষা করে।

29. 5xy-2y-7 বীজগণিতীয় রাশিতে 'ধ্রুবক পদ' কোনটি?

ক) -7
খ) -2
গ) 5
ঘ) 7
Note :
বীজগণিতীয় রাশিতে যে পদটিতে কোনো চলক (variable) থাকে না সেটিই ধ্রুবক পদ। প্রদত্ত রাশিতে চলকবিহীন ধ্রুবক পদটি হলো -৭।

30. নিচের কোনটি দুধের প্রোটিন?

ক) ট্রিপসিন
খ) অ্যাক্টিন
গ) ক্যাসেইন
ঘ) মিয়োসিন
Note :
ক্যাসেইন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। ট্রিপসিন একটি এনজাইম এবং অ্যাক্টিন ও মিয়োসিন মাংসপেশির প্রোটিন।

31. 'জুলিও কুরী' একজন বিশ্ববিখ্যাত-

ক) সাহিত্যিক
খ) কবি
গ) বৈজ্ঞানিক
ঘ) শিল্পী
Note :
ফরাসি দম্পতি ইরেঁ জুলিও-কুরি এবং ফ্রেডরিক জুলিও-কুরি কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য ১৯৩৫ সালে নোবেল পুরস্কার পান। তাঁরা ছিলেন বৈজ্ঞানিক।

32. পানিকে শূন্য ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড-এ উন্নীত করলে আয়তন-

ক) প্রথমে কমে পরে বাড়ে
খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) প্রথমে বাড়ে পরে কমে
Note :
জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণে ০°C থেকে ৪°C পর্যন্ত আয়তন কমে এবং এর ঘনত্ব বাড়ে। ৪°C থেকে ১০°C পর্যন্ত উত্তপ্ত করলে সাধারণ তরলের মতো আয়তন বাড়ে। তাই প্রথমে কমে পরে বাড়ে।

35. কোনটি আলাদা-

ক) Carrot
খ) Potato
গ) Radish
ঘ) Brinjal
Note :
Carrot (গাজর) ও Radish (মূলা) হলো মূলের রূপান্তর এবং Potato (আলু) হলো কাণ্ডের রূপান্তর। কিন্তু Brinjal (বেগুন) হলো ফল যা মাটির ওপরে জন্মে। তাই Brinjal অন্যগুলোর থেকে আলাদা।

36. Which is known as Romantic period of English literature?

ক) 1550-1558
খ) 1649-1660
গ) 1798-1832
ঘ) 1910-1936
Note :
ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড সাধারণত ১৭৯৮ সালে (Lyrical Ballads প্রকাশের বছর) শুরু হয়ে ১৮৩২ সাল পর্যন্ত বিস্তৃত।

37. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য পদ কোনটি?

ক) ধৈর্য
খ) ধীরতা
গ) ধীরস্থির
ঘ) স্থিরতা
Note :
'ধীর' একটি বিশেষণ পদ। এর বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য রূপ হলো 'ধীরতা'।

38. 'পল্লব গ্রাহিতা' শব্দের অর্থ হলো-

ক) পাতা ভাসানো
খ) পাতা কুড়ানো
গ) ভাসা ভাসা জ্ঞান
ঘ) বৃক্ষ
Note :
'পল্লব গ্রাহিতা' বলতে কোনো বিষয়কে গভীরতা সহকারে গ্রহণ না করে কেবল উপরিভাগ বা অংশবিশেষ গ্রহণ করাকে বোঝায় যা 'ভাসা ভাসা জ্ঞান' এর সমার্থক।

41. 'বেলা অবেলা কালবেলা' কাব্যের রচয়িতা কে?

ক) জীবনানন্দ দাশ
খ) শামসুর রাহমান
গ) আহমদ ছফা
ঘ) হেলাল হাফিজ
Note :
বেলা অবেলা কালবেলা' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন জীবনানন্দ দাশ।

42. 'সোজন বাদিয়ার ঘাট' কাব্যর রচয়িতা কে?

ক) সুফিয়া কামাল
খ) বন্দে আলী মিয়া
গ) জসীমউদ্দীন
ঘ) ফরিদা খাতুন
Note :
সোজন বাদিয়ার ঘাট' কাব্যটির রচয়িতা হলেন পল্লী কবি জসীমউদ্দীন।

43. 'নির্জন স্বাক্ষর' উপন্যাসের রচয়িতা কে?

ক) অমিয় চক্রবর্তী
খ) বুদ্ধদেব বসু
গ) জীবনানন্দ দাশ
ঘ) বিষ্ণু দে
Note :
নির্জন স্বাক্ষর' উপন্যাসটির রচয়িতা হলেন বুদ্ধদেব বসু।

44. 'সাঁঝের মায়া' কাব্যের রচয়িতা কে?

ক) বুদ্ধদেব বসু
খ) দেবী চৌধুরাণী
গ) সেলিনা হোসেন
ঘ) সুফিয়া কামাল
Note :
সাঁঝের মায়া' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সুফিয়া কামাল।

45. 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' কার লেখা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শামসুর রাহমান
গ) আহমদ ছফা
ঘ) কাজী নজরুল ইসলাম
Note :
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' কাব্যগ্রন্থটি শামসুর রাহমান রচিত।

46. 'তিমির হননের কবি' কে?

ক) জীবনানন্দ দাশ
খ) সুফিয়া কামাল
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note :
জীবনানন্দ দাশকে তিমির হননের কবি বলা হয়।

47. 'মেঘ বলে চৈত্রে যাবে' কাব্যের রচয়িতা কে?

ক) মহাদেব সাহা
খ) শামসুর রাহমান
গ) আহসান হাবীব
ঘ) জীবনানন্দ দাশ
Note :
মেঘ বলে চৈত্রে যাবে' কাব্যটির রচয়িতা হলেন আহসান হাবীব।

48. 'আমলার মামলা' নাটকের রচয়িতা কে?

ক) সেলিনা কবির
খ) রোকেয়া হোসেন
গ) আবু ইসহাক
ঘ) শওকত ওসমান
Note :
আমলার মামলা' নাটকটির রচয়িতা হলেন শওকত ওসমান।

49. মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে?

ক) হুমায়ুন আহমেদ
খ) ফরুখ আহমেদ
গ) শওকত ওসমান
ঘ) সেলিনা হোসেন
Note :
ফররুখ আহমেদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়।

50. 'কমলে কামিনী' নাটকের রচয়িতা কে?

ক) প্যারীচাঁদ মিত্র
খ) দীনবন্ধু মিত্র
গ) মীর মশাররফ হোসেন
ঘ) হরিশ চন্দ্র মিত্র
Note :
কমলে কামিনী' নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন