কোন বানানটি শুদ্ধ?

ক) পুরষ্কার
খ) আবিস্কার
গ) সময়পোযোগী
ঘ) স্বত্ব
বিস্তারিত ব্যাখ্যা:

শুদ্ধ বানান হলো ‘স্বত্ব’ যার অর্থ হলোঃ অধিকার; মালিকানা। আর ‘পুরষ্কার’ এর শুদ্ধরূপ পুরস্কার:‘সময়পোযোগী' এর শুদ্ধরূপ সময়োপযোগী; আবিস্কার এর শুদ্ধরূপ আবিষ্কার।

Related Questions

ক) বন্যে
খ) বুনো
গ) বনো
ঘ) বন্য
Note :

"বন্য " শব্দটির চলিত রুপ " বুনো "।

ক) বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
খ) সত্তেও, সাত্বিক, সত্তা
গ) বিঘুর্ণন, বিঘোষণ, বিমর্দণ
ঘ) জায়মান, জন্মাবান, ভ্রাম্যমান
Note :

শুদ্ধ বানানগুলো হলো- বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ।

অপশন অনুয়ায়ী অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
খ) সত্ত্বেও, সাত্ত্বিক
গ) বিঘুর্ণন
ঘ) জায়মান, জাম্বুবান, ভ্রাম্যমাণ।

গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- অপরাহ্ণ
- সায়াহ্ন
- মধ্যাহ্ন
- অনূর্ধ্ব,
- অন্তঃসত্ত্বা,
- ঔজ্জ্বল্য,
- অন্ত্যেষ্টিক্রিয়া,
- অমর্ত্য,
- অলঙ্ঘ্য,
- ক্ষুন্নিবৃত্তি।

ক) সমিতি
খ) জ্যামিতি
গ) প্রকৃতি
ঘ) প্রতিতি
Note :

ভুল বানান -  প্রতিতি।

সঠিক বানান -  প্রতীতি। প্রতীতি শব্দের অর্থ -  অন্তর্দৃষ্টিসম্পন্ন,  বোধশক্তিসম্পন্ন,  বিচারবুদ্ধিযুক্ত, সহানুভূতিশীল, বুঝদার ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।

ক) সমিচিন, হরিতকি, বাল্মিকী
খ) সমীচিন, হরিতকি, বাল্মীকি
গ) সমীচীন,হরীতকি,বাল্মীকি
ঘ) সমিচীন, হরীতকি, বাল্মিকি
Note :

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• সমীচীন,
• হরীতকি,
• বাল্মীকি
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ ইত্যাদি।

ক) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ) অধ্যায়ন ছাত্রদের তপস্যা
গ) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ) অধ্যাপনা ছাত্রদের তপস্যা
Note :

অধ্যয়নই ছাত্রদের তপস্যা - বাক্যটি সঠিক।

অধ্যয়ন ছাত্রদের তপস্যা,

অধ্যপনাই ছাত্রদের তপস্যা,

অধ্যপনা ছাত্রদের তপস্যা।

বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

ক) আমাবশ্যা
খ) অমাবস্যা
গ) অমাবশ্যা
ঘ) অমাবষ্যা
Note : অমাবস্যা' বানানটি শুদ্ধ।

জব সলুশন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-02-2026)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) - উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক (06-02-2026)

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন