”সহোদর” কোন সমাস?
সহোদর শব্দটি বহুব্রীহি সমাস। ব্যাসবাক্য: সমান উদর যাহার বা যার। সমাস নির্ণয়: যে বহুব্রীহি সমাসের পূর্বপদটি বিশেষণ এবং পরপদটি বিশেষ্য হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। ব্যাকরণ অনুসারে, এখানে 'সমান' শব্দের জায়গায় 'সহ' বা 'স' আদেশ হয়েছে ।
Related Questions
'নিরামিষ' শব্দটি অব্যয়ীভাব সমাস। ব্যাসবাক্য: আমিষের অভাব,পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- নিরামিষ → আমিষের অভাব; উপকণ্ঠ → কণ্ঠের সমীপে; উপশহর → শহরের সদৃশ।
মধ্যাহ্ন এর ব্যাসবাক্য = অহ্নের মধ্য ভাগ; কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে। এটি যষ্ঠী তৎপুরুষ সমাস।
শুদ্ধ বানানঃ একান্নবর্তী
গুরুত্তপুর্ণ কিছু বানানঃ
- বিদ্বজ্জন,
- স্বায়ত্তশাসন,
- স্বাতন্ত্র্য,
- নিপীড়িত ।
'পসারিণী' বানানটি শুদ্ধ।
- পসারিণী শব্দটি পসারি শব্দের স্ত্রীবাচক রূপ।
- পসারি শব্দটির অর্থ হচ্ছে দোকানদার, পণ্য বিক্রেতা।
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ হলো চুরি করা।
যাকে আশ্রয় করে ক্রিয়াসম্পন্ন হয় তাকে বলে কর্মকারক।
-ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। এই বাক্যে 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে সকলকে। সুতরাং, সকলকে কর্মকারকে দ্বিতীয়া।
জব সলুশন