অপরাজেয় বাংলা কবে উদ্ধোধন করা হয়?
স্বাধীনতার সংগ্রামের স্মারক অপরাজেয় বাংলা ভাস্কর্যটি ১৬ ডিসেম্বর, ১৯৭৯ মহান বিজয় দিবসে উদ্বোধন করা হয়।
Related Questions
ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় 'সম্মিলিত প্রয়াস'। শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর ১৯৭২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৫ ডিসেম্বর ১৯৮২ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্ধোধন করেন। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১০৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ সৌধে ৭টি ফলক রয়েছে। বাংলাপিডিয়া ৪ র্থ খণ্ড, পৃষ্ঠা - ১২ এর তথ্য মতে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার। তবে প্রচিলিত তথ্য মতে, এর উচ্চতা ৪৬.৫ মিটার।
হাজংদের অধিবাস ময়মনসিংহ, নেত্রেকোনো ,শেরপুর ও সিলেট অঞ্চলে। হাজংরা পিতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। ধর্মবিশ্বাসের দিক থেকে হাজংদের মোটামুটিভাবে হিন্দু বলা যায়, যদিও কোনো কোনো দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনার অবস্থিত। ১৯৬০ খ্রিষ্টাব্দে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরনো নাম বাউলার চর। প্রচলিত তথ্য মতে , নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কিলোমিটার বিা ৩৫.১৩৫ বর্গমাইল]।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা ৮৭, ১৯১ টি.বাংলাদেশ সরকারের সর্বশেষ ২০২২ সালের জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী,বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা ৯০,০৪৯টি।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।
পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন, দৌলতখান, ভোলা। আয়তন ১১ বর্গ কিলোমিটার। এর পূর্বে সবচেয়ে ছোট ইউনিয়ন ছিলো - সেন্টমার্টিন। দ্বীপটির আয়তন - ১৭ বর্গকি.মি। অপশনে হাজিপুর না থাকলে সেন্টমার্টিন দিবেন।
জব সলুশন