30% of 10 is 10% of which?
ধরি, সংখ্যাটি = ক
10 এর 30% = ক এর 10%
⇒ 10 × (30/100) = ক × (10/100)
⇒ 3 = ক/10
সুতরাং, ক = 30
Related Questions
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্দশন 'চর্যাপদ' । 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
- বাংলা সাহিত্যের সময়কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
- এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়।
- ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ।
- তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
- তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি।
- তার শ্রেষ্ঠ কীর্তি ‘অন্নদামঙ্গল’ কাব্য (১৭৫২-৫৩) রচনা।
- তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের 'বড়ায়ি' হল রাধাকৃষ্ণের প্রেমের দূতী। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের চরিত্রগুলি হল-- কৃষ্ণ, রাধা, বড়ায়ি ।
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গা, , ছড়া ইত্যাদিকে বলা লোকসাহিত্য।
লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন হলো - ছড়া / প্রবচন ও ধাঁধা।
লোকসাহিত্যের উপাদান মূলত গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা।
-ঊনিশ শতকের শুরুর দিকে বাংলা ভাষার গদ্য সাহিত্য রচনা শুরু হয় ।
-এ সময়কে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয় ।
-আধুনিক যুগকে দুটি পর্যায়ে ভাগ করা যায়-
-প্রথম পর্যায়ে ১৮০১ - ১৮৬০ পর্যন্ত,
-দ্বিতীয় পর্যায় ১৮৬১ থেকে সাম্প্রতিককাল পর্যন্ত ।
জব সলুশন