কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
এখানে, পর + পর = পরস্পর সন্ধিটি নিপাতনে সিদ্ধ। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
Related Questions
- 'মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়--মাছ+উয়া(ও)।
• মাছ+উয়া>ও = মেছো
- এখানে 'উয়া>ও' বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ যা উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে।
- ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ছাড়া বাকি সব প্রত্যয়কে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন : বাঘ+আ=বাঘা; ঘর+আমি=ঘরামি ইত্যাদি।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩) রচনা করেন।
- তার অন্যান্য রচনা হচ্ছে 'বেদান্তসার' (১৮১৫), 'ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭), 'সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) ইত্যাদি।
অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে ' জগত্তারিণী ' স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডি লিট' উপাধি লাভ করেন।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হলো দীনেশচন্দ্র সেন রচিত ‘বঙ্গভাষা ও সাহিত্য’। এটি ১৮৯৬ সালে (বা বঙ্গাব্দ ১৩০৩ সালে) প্রকাশিত হয়।
''শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'' বাংলা সাহিত্যর ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''সমাপ্তি'' নামক ছোটগল্পের সংলাপ। এই ছোট গল্পের নায়িকা মৃণ্ময়ী ।
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১ টি। এগুলো হচ্ছে - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু,নি, পাতি, বি,ভর, রাম, স, সা, সু,হা। এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০ টি।
জব সলুশন