ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ?
ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম। জাপানি আইনসভাটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ডায়েট নামে পরিচিত।
Related Questions
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা। জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। বর্তমানে সংস্থাটি ১৩০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
সদস্য সংখ্যা - ১৯৪টি, সদরদপ্তর - রোম, ইতালি।
১০ জানুয়ারি, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
গম্ভীরা বৃহত্তর রাহশাহী অঞ্চলের গান। গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান/নাচ:
* ভাটিয়ালি: ময়মনসিংহ।
* জারি: ঢাকা, ময়মনসিংহ।
* চটকা: রংপুর।
* মনিপুরী: সিলেট।
* ভাওয়াইয়া: রংপুর।
* গাজীর গীত: রংপুর।
* ভান্ডারী: চট্টগ্রাম।
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো (UNESCO) স্বীকৃতি প্রদান করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে অনুষ্ঠিত সাধারণ সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এটি ভারতের চেংড়াবান্ধা সীমান্তের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। বর্তমানের ইরাক, কুয়েত, সিরিয়া ও তুরস্কের অংশবিশেষে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর উপত্যকায় খ্রিস্টপূর্ব প্রায় ৩৫০০ অব্দে বা তারও আগে (খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে) এই সভ্যতার সূচনা হয়।
জব সলুশন