পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি পানামা যোজকের ওপর তৈরি একটি কৃত্রিম জলপথ, যা দুই মহাসাগরের মধ্যকার দূরত্ব ও যাতায়াত সময় অনেক কমিয়ে দিয়েছে।
Related Questions
বাংলাদেশের সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে সংসদ অধিবেশন ডেকে থাকেন।
বাংলাদেশে প্রধানত ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে পাঙন (বা পাঙাল) উপজাতি উল্লেখযোগ্য, যাদের প্রধান ধর্ম ইসলাম। মূলত মণিপুরে বসবাসকারী এই মুসলিম সম্প্রদায়কে অনেক সময় 'পাঙাল' বলেও উল্লেখ করা হয়ে থাকে। এছাড়া, বিশ্বের বিভিন্ন স্থানে যেমন ফিলিপাইনে এবং উত্তর আফ্রিকায় সুনির্দিষ্ট মুসলিম উপজাতি রয়েছে।
যশোরের দুঃখ বা মরণফাঁদ হিসেবে পরিচিত ভবদহ বিল। যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলা নিয়ে ভবদহ এলাকা গঠিত। মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার কিয়দংশ এবং শ্রীমঙ্গল উপজেলার বৃহদাংশ নিয়ে বিস্তৃত হাইল হাওর, যা মৎস্য ও প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার হিসেবে সুপরিচিত। আড়িয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অবস্থিত।
বিখ্যাত 'তিন কন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো। ম্যাডোনা - ৪৩ , মনপুরা - ৭০ ,সংগ্রাম , মইটানা প্রভৃতি। 'শিশু স্বর্গ' চিত্রাঙ্গন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান মসধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবীকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।
প্রাচীন সমতট জনপদটি বর্তমান বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ছিল। এটি মূলত মেঘনা নদীর পূর্ব তীরবর্তী এবং ময়নামতি-লালমাই পাহাড় অঞ্চলসহ বর্তমান কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে গঠিত আর্দ্র সমভূমি এলাকা ছিল।
সরকারিভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন বা আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৪টি। তবে কিছু বেসরকারি গবেষণা ও সূত্রে এই সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়।
জব সলুশন