কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন: জলে চরে যা= জলচর, জল দেয় যা= জলদ, পঙ্কে জন্মে যা= পঙ্কজ ইত্যাদি। এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা ইত্যাদি।
Related Questions
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- যেমন: আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে? প্রদত্ত বাক্যটিতে ভয় পাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে।
- সুতরাং, 'রাঘব' অপাদান কারক এবং এর সাথে ৭মী বিভক্তির (রাঘব+এ) প্রয়োগ ঘটায় এটি অপাদানে ৭মী বিভক্তি।
'ওয়াটার লু' বেলজিয়ামে অবস্থিত।
ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন অবস্থিত। ।
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিল। ১ থেকে ১৮ জুন পর্যন্ত চলা এই টুর্নামেন্টের ম্যাচগুলো লন্ডনের ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিত হয়।
বার্ড (BARD)-এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development। ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন।
ওজোনস্তর ক্ষয়ের জন্য প্রধানত সিএফসি (CFC) বা ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস দায়ী। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং স্প্রে ক্যানে এই ক্ষতিকর গ্যাস ব্যবহার করা হয়।
জব সলুশন