করোনারী থ্রম্বসিস অসুখটি-
রক্তে যদি LDL বা কোলেস্টরলের পরিমাণ স্বাভাবিক (১০০-২০০ mg/dL) এর তুলনায় বেশি হয়ে যায় তখন ধমনী গাত্রে বা প্রাচীরে কোলেস্টরেল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্ত প্রবাহের পথ সংকোচিত হয়। এতে প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় ও শক্ত হয়। এ অবস্থাকে arteriosclerosis বা ধমনীর কাঠিন্য বলে। এর কারণে প্রাচীরে ফাটল দেখা দিতে পারে এবং এতে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বাধলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। হৃদপিন্ডের করোনারি রক্তনালিকায় এভাবে রক্ত জমাট বাধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে।
Related Questions
বাংলাদেশে মণিপুরী নাচ মূলত সিলেট অঞ্চলের ঐতিহ্য, যা প্রধানত মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মণিপুরী সম্প্রদায় কর্তৃক শতাব্দীর পর শতাব্দী ধরে চর্চিত ও সংরক্ষিত হয়ে আসছে ।
মহান নেতা শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি “বঙ্গবন্ধু” উপাধি লাভ করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পরদিন ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা সভায় তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ লাখো জনতার পক্ষে তাঁকে এই উপাধিতে ভূষিত করেন।
১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী কর্মসূচি বা দাবি ছিল।
লর্ড কার্জন (১৮৯৯-১৯০৫) রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন এবং ১৬ অক্টোবর থেকে তা কার্যকর হয়। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। ঢাকায় এই প্রদেশের রাজধানী স্থাপিত হয়। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়'পশ্চিম বঙ্গ' প্রদেশ; এর রাজধানী হয় কলকাতা। বঙ্গভঙ্গ ঘোষণার ফলে পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায় একে স্বাগত জানালেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে বঙ্গভঙ্গ বিরোধী সশস্ত্র আন্দোলনের কারণে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদের সুপারিশ করে। এরপর রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এ ঘোষণা কার্যকর হয় ২০ জানুয়ারি, ১৯১২ সালে।
কৃষিকাজের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। ৫ নভেম্বর ১৫৫৬ তার সিংহাসন আরোহনের দিন হতে তা কার্যকর হয়।
চিকুনগুনিয়া রোগটি একটি পতঙ্গবাহিত (মশার কামড় দ্বারা পরিবাহিত) ভাইরাসজনিত রোগ। এটি প্রধানত এডিস (Aedes aegypti এবং Aedes albopictus) প্রজাতির মশার মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়।
জব সলুশন