ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
ভূ -মধ্যসাগর ও আটলান্টিক মহসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালি । বসফরাস প্রনালি কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগরকে ,হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে আর পক প্রণালি বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে ।
Related Questions
* বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১।
* ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
* সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
* এর নকশাকার পটুয়া কামরুল হাসান।
পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। এটি প্রায় ৪.৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং অনেক সময় এটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। তবে কক্ষপথের হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদী গড়ের দিক থেকে বুধ গ্রহটি অধিকাংশ সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
সতীদাহ প্রথা ছিল তৎকালীন হিন্দু সমাজে একটি ভয়াবহ কুসংস্কার যার ফলে বিধবাদের বেঁচে থাকার অধিকার ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীদের ও মৃত্যুবরণ করতে হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় লর্ড বেন্টিংক কর্তৃক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করার মাধ্যমে হিন্দু সমাজে বিধবাদের মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের প্রথম ও একমাত্র কৃত্রিম উপগ্রহের নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ (যা পূর্বে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নামে পরিচিত ছিল)। ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে মহাকাশে এই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
* মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় "স্বাধীন বাংলা বেতারকেন্দ্র " ।
* স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে।
* স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’।
* আর এখান থেকে "চরমপত্র " পাঠ করতেন এম আ আখতার মুকুল ।
* ১৯৭১ সালের ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি পাকিস্তান হানাদার বিমান বাহিনীর বোমা বর্ষণের স্বীকার হয়।
জব সলুশন