নিম্নের কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত?
রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক (RMG) শিল্পই বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত。তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০%-এর বেশি অর্জিত হয়。 বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম。
Related Questions
বিশ্বের সর্ববৃহৎ হ্রদ হলো কাস্পিয়ান সাগর।
দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন তুঘলক রাজবংশের সুলতান মুহম্মদ বিন তুঘলক । তিনি ১৩২৭ সালে এই সিদ্ধান্ত নেন এবং দেবগিরির নতুন নাম দেন দৌলতাবাদ ।
প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ৮নং থিয়েটার রোড, কলকাতায় অবস্থিত ।
কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
- খ্রিষ্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।
- এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা-বিহার-উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিলো বিহারের রাজমহল। সুবা বাংলায় তখন চলছিলো মোঘলবিরোধী স্বাধীন বারো ভূইঁয়াদের রাজত্ব।
- বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতীকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন।
- তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন।
ইউনেস্কো (UNESCO) বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর সংস্থাটির তৎকালীন মহাপরিচালক ইরিনা বোকোভা এই স্বীকৃতি প্রদান করেন।
অঘা একটি খাঁটি উপসর্গ l বাংলা খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা - অ, অঘা, অজ, অনা, আ, আড়্, আন্, আব্, ইতি, উন্ (উনু, উনা), কদ্, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ইতিহাস - খাঁটি বাংলা উপসর্গ।
জব সলুশন