নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
ক্রিকেটার নাসের হুসেইন ইংল্যান্ডের নাগরিক।
নাসের হুসেন, (জন্ম: ২৮ মার্চ, ১৯৬৮) ভারতের মাদ্রাজে জন্মগ্রহণকারী ব্রিটিশ - ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত ও সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে ১৯৮৭ থেকে ২০০৪ সাল মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। এছাড়াও, ডানহাতে লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। কাউন্টি ক্রিকেটে এসেক্স দলে খেলেন।
Related Questions
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা।
তার উপন্যাস গুলো হল: বাঁধন হারা ১৯২৭, মৃত্যুক্ষুধা ১৯৩০, কুহেলিকা ১৯৩১, জীবনের জয়যাত্রা ১৯৩৯.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ১৯৯৯ সালে।
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
জিল্লুর রহমান বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
ই-মেইলে CC-এর পূর্ণরূপ হলো "Carbon Copy"। এর মাধ্যমে আপনি একই ই-মেইল প্রধান প্রাপকের (To) পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের অবগতির জন্য পাঠাতে পারেন। CC-তে থাকা সবাই দেখতে পারবে যে মেইলটি আর কাকে কাকে পাঠানো হয়েছে।
বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় । কেননা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোক রশ্মি দিক পরিবর্তন করে। যার ফলে চাঁদ বড় দেখায় । অন্যদিকে , আলোর বিচ্ছুরণ , অপবর্তন , দৃষ্টি বিভ্রম এর সাথে প্রাসঙ্গিক নয় ।
ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন।
স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের মধ্যে চিহ্নিত সীমারেখায় হলো ম্যাকমোহন লাইন। ১৯১৪ সালে স্যার ম্যাকমোহন ভারত তিব্বত চুক্তির আওতায় ভারত ও তিব্বতের মধ্যে এ সীমারেখা চিহ্নিত করেন।
জব সলুশন