‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার ছিলেন প্রখ্যাত সুরকার আব্দুল লতিফ。 তবে পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী ও সুরকার আলতাফ মাহমুদ গানটির নতুন ও বর্তমান সুরটি করেন, যা সারা বিশ্বে সমাদৃত এবং অত্যন্ত জনপ্রিয়。
Related Questions
রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।
আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালে পেশ করা হয়েছিল। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এই দাবি উত্থাপন করেন। পরবর্তীতে ২৩ মার্চ এটিকে বিস্তারিতভাবে একটি কর্মসূচি হিসেবে উপস্থাপন করা হয়।
ইতিহাস প্রসিদ্ধ গৌড় ও প্রাচীন সভ্যতার সুতিকাগার চাঁপাইনবাবগঞ্জ।
- গম্ভীরা বাংলাদেশের এই অঞ্চলের লোকসঙ্গীত।
- চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য।
- ছোট সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন (পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন নামেও পরিচিত) ১৯৫০ সালে প্রণীত হয়। ১৯৪৮ সালের ৩১ মার্চ এর খসড়া বিল তৈরি করা হয় এবং ১৯৫১ সালের ১৬ মে এটি আইনসভায় পাস হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দীন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৫১ সালের অক্টোবর মাস থেকে ১৯৫৩ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।
প্রাচীন বাংলার জনপদ সমূহ:
- পুণ্ড্র
- বঙ্গ
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- বরেন্দ্র
- গৌড়
- সমতট
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই প্রভৃতি।
জব সলুশন