”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ --
মৃন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: মৃৎ + ময়। এটি ব্যঞ্জনসন্ধির নিয়মানুযায়ী গঠিত। বর্গীয় প্রথম বর্ণের (ৎ) পরে 'ম' বা 'ন' থাকলে প্রথম বর্ণটি তার নিজ নিজ বর্গের পঞ্চম বর্ণে (ন/ণ) পরিণত হয়। তাই এখানে 'ত' পরিবর্তিত হয়ে 'ন' হয়েছে এবং শব্দ গঠন করেছে মৃন্ময় l
Related Questions
”মান্দারিন” চীন দেশের ভাষা।
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা মান্দারিন। এটি চীনের ভাষা। জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ভাষার যথাক্রমে জাপানিজ, থাই ও ভিয়েতনামিজ।
”জায়া ও পতি” সমাস করলে হয় দম্পতি। এটি একশেষ দ্বন্দ্ব সমাসের একটি বহুল ব্যবহৃত উদাহরণ। এই সমাসে একাধিক পদের মিলনে কেবল একটিমাত্র পদ অবশিষ্ট থাকে এবং সমস্ত পদের অর্থের সমষ্টি বোঝায়।
"অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়" বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো "Death is preferable to dishonour"।
বিদিত শব্দের অর্থ পরিজ্ঞাত, জানা আছে এমন, অবগত। সুতরাং বিদিত এর বিপরীতার্থক শব্দ হলো অজ্ঞাত।
”মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” - বাক্যে ”মরি মরি” অনন্বয়ী শ্রেণির অব্যয়।
যে সকল অব্যয় বাক্যের অন্যদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন উচ্ছাস প্রকাশের মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! এছাড়া স্বীকৃতি বা অস্বীকৃতি সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সম্ভাবনায় ইত্যাদিতে অনন্বয়ী অব্যয় হয়।
সঠিক উত্তর হলো ক্রন্দণ।
ব্যাখ্যা:
১. চাণক্য, মাণিক্য ও গণ: এই শব্দগুলোতে স্বভাবতই 'ণ' ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণের ণত্ব বিধানের একটি কবিতা আছে:
"চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ..."
এই তালিকার শব্দগুলোতে কোনো নিয়ম ছাড়াই সরাসরি 'ণ' বসে।
২. ক্রন্দণ: এই শব্দটির সঠিক বানান হলো ক্রন্দন। এখানে 'ণ' এর পরিবর্তে 'ন' (দন্ত্য-ন) হবে, কারণ ণত্ব বিধানের নিয়ম অনুযায়ী সব ক্ষেত্রে 'ণ' হয় না এবং 'ক্রন্দন' শব্দটিতে 'ণ' হওয়ার কোনো ব্যাকরণগত কারণ নেই।
জব সলুশন