অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬,১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ?
অপু, দীপু ও নিপু একত্রে কাজটি করে ৬*১০*১৫/৬০+১৫০+৯০ দিনে
= ৬*১০*১৫/৩০০ দিনে
= ৩ দিনে
Related Questions
নির্ণেয় পূরক কোন=(৯০-৩৫)⁰=৫৫⁰
'দীর্ঘস্থায়ী দুঃখ' বোঝাতে 'রাবণের চিতা' বাগধারাটি ব্যবহার করা হয় .
ধরি,
পিতার বর্তমান বয়স= ক বছর।
পুত্রের বর্তমান বয়স= খ বছর।
যখন পুত্রের বয়স ক হবে তখন পিতার বয়স হবে= {ক+(ক-খ)} বছর।
১ম শর্তমতে,
ক+খ=৫০……………………(১)
২য় শর্তমতে,
ক + {ক+ (ক-খ)} = ১০২
বা, ক+ক+ক-খ= ১০২
বা, ৩ক-খ= ১০২
৩ক-খ= ১০২………………….(২)
(১) নং ও (২) নং সমীকরণ যোগ করে পাই-
ক + খ = ৫০
৩ক –খ = ১০২
_______________________________
৪ক = ১৫২
বা, ক= ১৫২÷৪
ক= ৩৮
(১) নং সমীকরণে ক এর মান বসিয়ে পাই-
ক+খ= ৫০
বা, ৩৮+খ= ৫০
বা, খ= ৫০-৩৮
বা, খ= ১২
খ = ১২
নির্ণেয় পিতার বয়স= ক বছর= ৩৮ বছর।
নির্ণেয় পুত্রের বয়স= খ বছর= ১২ বছর।
তুমি কার সাথে কথা বলছ?এর ইংরেজি - Whom are you speaking with?
পাঁচ শতকে দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও ষষ্ঠ শতকে মালবের যশোবর্মনের আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় কেন্দ্রীয় শাসনাভারে।
- এ সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে।
- তাম্র শাসন (তামার পাতে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশ) থেকে জানা যায় যে, গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন।
- এরা সবাই গ্রহণ করেছিলেন ‘মহারাজাধিরাজ' উপাধি।
- তাদের রাজত্বকাল ছিল ৫২৫ খ্রি. থেকে ৬০০ খ্রিষ্টাব্দের মধ্যে।
A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle?
প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective, participle নয়।
বিস্তারিত ব্যাখ্যা:
- rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে।
- তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun)-এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে।
- ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ।
উত্তর নির্ধারণের নিয়ম:
- অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"।
- যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"।
অপশন সম্পর্কিত মতামত:
প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb-এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা।
একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective।
জব সলুশন