দিবারাত্রি সংঘটিত হয়-
পৃথিবীর আহ্নিক গতির কারণে দিবারাত্রি সংঘটিত হয়। নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে পৃথিবীর প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের মুখোমুখি হয় সেখানে দিন এবং বিপরীত অংশে রাত হয়।
Related Questions
বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির অন্যতম প্রধান কারণ। বাতাস যখন সমুদ্রের উপর দিয়ে বয়ে যায়, তখন ঘর্ষণের কারণে পানির উপরিভাগকে টেনে নির্দিষ্ট দিকে প্রবাহিত করে। এর ফলে সৃষ্টি হয় পৃষ্ঠস্থ সমুদ্রস্রোত। অয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মতো নিয়ত বায়ুপ্রবাহগুলো এই স্রোতের প্রবাহ পথ নিয়ন্ত্রণ করে।
এভিকালচার (Aviculture) হলো বৈজ্ঞানিক ও নিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন প্রজাতির পাখি পালন, লালন-পালন এবং কৃত্রিম প্রজনন সংক্রান্ত বিদ্যা। শখের বশে পোষা পাখি পালন থেকে শুরু করে বাণিজ্যিকভাবে পাখির খামার তৈরি এবং বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির বংশবৃদ্ধি ও সংরক্ষণের কাজগুলো এভিকালচারের অন্তর্ভুক্ত।
১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার ।
স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র,স্টেথস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
পানিবাহিত রোগ (Water - borne Disease) যে কোন রোগ যা দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়িয়ে থাকে। রোগ সৃষ্টিকারী পরজীবীরা মানুষের পাকস্থলীতে পানির মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে প্রবেশ করে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, আমাশয়, পোলিও, হিপাটাইটিস এ ও ই, টাইপয়েড, প্যারাটাইপয়েড ইত্যাদি অন্যতম।
সিস্টোলিক চাপ বলতে বুঝায় - হৃৎপিন্ডের সংকোচন চাপ।
হৃদপিণ্ড অনবরত সংকোচন - প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে। হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে। আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডের ফিরে আসে। হৃদপিন্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল। সিস্টোল অবস্থায় রক্তের চাপ কে বলা হয় সিস্টোলিক চাপ।
ডিটারজেন্ট খর পানিতে উত্তম ফেনা দেয়। যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির লবণ দ্রবীভূত থাকে তাকে খর পানি বলে। সাবান এই ধরনের পানিতে অদ্রবণীয় তলানি তৈরি করে ফেনা দেয় না, কিন্তু ডিটারজেন্ট খর পানিতেও সহজেই প্রচুর ফেনা তৈরি করতে পারে।
জব সলুশন