একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে অসীম।
Related Questions
উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারণ সেখানে বায়ুর চাপ অনেক কমে যায়। এর ফলে শরীরের ভেতরের রক্তচাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি হয়। এছাড়া সেখানে বাতাস পাতলা ও শুষ্ক থাকে, যা নাকের ভেতরের পাতলা ঝিল্লি বা রক্তনালীগুলোকে শুকিয়ে ও সংবেদনশীল করে তোলে, ফলে সেগুলো ফেটে রক্তপাত হতে পারে।
কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
১৯৯৯ সালে ইংল্যান্ডে ৭ম বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ মে, ১৯৯৯ সালে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (সংক্ষেপে বিকেএসপি) বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র। ঢাকার অদূরে সাভারের জিরানিতে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। ৩০ জন ফুটবল ও ৬০ জন হকি খেলোয়াড় নিয়ে ১৪ এপ্রিল ১৯৮৬ যাত্রা শুরু করে বিকেএসপি। বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক (পাস) ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষাথীর ভর্তি করানো হয়।
ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।
সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত।
এটি সাতক্ষীরা জেলার অন্তর্গত। মাতামুহুরী নদী টি কক্সবাজার, পশুর নদী খুলনা এবং বলেশ্বর নদী পিরোজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
জব সলুশন