কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
এখানে, পর + পর = পরস্পর সন্ধিটি নিপাতনে সিদ্ধ। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
Related Questions
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়।
'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত।
রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে।
১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বা নাইট উপাধিতে ভূষিত করেন। ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।
মহাকবি আলাওল ও দৌলত কাজী আরাকান রাজসভার কবি।
আরাকানের অধিবাসী না সাধারণভাবে বাংলাদেশ মগ নামে পরিচিত। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় যেসকল প্রতিভাবান কবি সাহিত্যিক এর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, আব্দুল করিম খন্দকার বিশেষভাবে উল্লেখযোগ্য।
”মাঠে ধান ফলেছে” বাক্যে - “মাঠে” স্থানাধিকরণ কারক।
ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। মাঠে ধান ফলে সেখানে 'মাঠে' হলো আধারাধিকরণ বা স্থানাধিকারী কারক।
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ।
সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ ।
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
জব সলুশন