১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
ধরি,
একটি সংখ্যা ২ক এবং অপর সংখ্যা ৩ক
এখন
২ক + ৩ক = ৩০০
৫ক = ৩০০
ক = ৬০
একটি সংখ্যা = ২ × ৬০ = ১২০
অপর সংখ্যাটি = ৩ × ৬০ = ১৮০
সংখ্যা দুইটির অনুপাত = ১২০ : ১৮০ = ২ : ৩
যেহেতু পূর্ণসংখ্যা দুইটি ১০০ হতে বড়।
তাই সঠিক উত্তর: ২ : ৩
Related Questions
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন C= P(১+r/১০০)ⁿ
= ৪০০(১+৫/১০০)২
= ৪০০(১+১/২০)২
= ৪০০×(২১/২০)২
= ৪০০×(৪৪১/৪০০)
= ৪৪১ টাকা
২/৩= ০.৬৬৭
৩৩/৫০= ০.৬৬
৮/১১= ০.৭২৭
৩/৫= ০.৬
১১/১৭= ০.৬৪৭
ভগ্নাংশগুলোর মধ্যে ৮/১১ এর মান ২/৩ এর থেকে বড়।
উত্তরঃ ৮/১১
- MBps = মেগা বাইট পার সেকেন্ড(Megabytes per second)
- Mbps = মেগা বিট পার সেকেন্ড(Megabits per second)
মানুষের মুখমন্ডল সনাক্তকরণ বা ফেইস রিকোগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়। সন্দেহভাজন কোন ব্যাক্তিকে সনাক্তকরণে, বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার কাজে এবং কোন ব্যক্তির আইডি নম্বর সনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার হয়। Applied Artificial Intelligence (AI) Face Recognition System এর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
ভৌগোলিক বিস্তৃতি বা আকার অনুসারে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ:
০১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN): এর ব্যাপ্তি বা সীমা সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ তবে ক্ষেত্র বিশেষে ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।
০২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN): সাধারণত ১ কি.মি. বা তার কম এলাকার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে এটি তৈরি হয়।
০৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN): এর দূরত্ব কোনো শহর ভিত্তিক হয়ে থাকে যা সাধারণত ১০ কিলোমিটার ধরা হয়।
০৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN): WAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। এই নেটওয়ার্ক সাধারণত ১০০ মাইলের বেশি দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে।
* Cloud Computing একটি বিতরণকৃত কম্পিউটিং মডেল যা ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের ডেটা স্টোরেজ, সার্ভার, ডাটাবেস, নেটওয়ার্ক, সফ্টওয়্যার এবং বিশ্লেষণ সহ বিভিন্ন IT পরিষেবা সরবরাহ করে।
* এটি গ্রাহকদের তাদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং সম্পদ ব্যবহার করার সুবিধা প্রদান করে, যার অর্থ তারা যখনই প্রয়োজন তখনই সেগুলি অ্যাক্সেস করতে পারে এবং শুধুমাত্র সেগুলি ব্যবহারের জন্যই অর্থ প্রদান করতে পারে।
* Cloud Computing ব্যবহার করে, ব্যবসাগুলি তাদের IT অবকাঠামোতে বিনিয়োগ এবং রক্ষণাবেক্ষণের খরচ হ্রাস করতে পারে, তাদের স্কেলেবলতা এবং নমনীয়তা বৃদ্ধি করতে পারে এবং দ্রুত নতুন অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলি বাজারে নিয়ে যেতে পারে।
জব সলুশন