ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
- ইন্টারনেটে হাইপারলিঙ্কড নথির সংগ্রহ World Wide Web (WWW) নামে পরিচিত।
- এটি হাইপারলিঙ্ক এবং URL (ইউনিফর্ম রিসোর্স লোকেটার) দ্বারা সংযুক্ত আন্তঃসংযুক্ত ডকুমেন্ট এবং অন্যান্য রিসোর্সসমূহের একটি সিস্টেম।
- WWW এর উদ্দেশ্য বিশ্বব্যাপী তথ্য আদান-প্রদান এবং অ্যাক্সেস সক্ষম করা।
- World Wide Web (www) ফাইল তৈরি করতে HTML ব্যবহার করা হয়।
Related Questions
Safari সার্চ ইঞ্জিন নয়।
ওয়েব সার্চ ইঞ্জিন:
- পৃথিবীর বিভিন্ন স্থানে ওয়েব পেইজ এর বিশাল ভান্ডার সংরক্ষিত আছে।
- এ সমস্ত ওয়েব পেইজে রয়েছে বিভিন্ন তথ্য ও ডেটা।
- সার্চ ইঞ্জিন এমন সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
- পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google।
- অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে Yahoo, Bing, msn, Baidu, AOL, Excite, Ask, DuckDuckGo, Altavista, Lycos, Yandex, পিপীলিকা, Chorki ইত্যাদি উল্লেখযোগ্য।
ওয়েব ব্রাউজার:
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা web page বা www প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত web page পরিদর্শন করাকে Browsing বলে।
- নিচে কিছু জনপ্রিয় ব্রাউজারের নাম দেওয়া হলো: Internet Explorer, Mozilla Firefox, Opera, Google Chrome, Safari, Netscape Communicator, Edge, Brave Browser.
- অনির্দিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোনো নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোনো অনির্দিষ্ট ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না।
- Host-based Firewall এবং Network-based Firewall নামক ২ ধরনের Firewall পরিলক্ষিত হয়।
- শুধু বৈধ ব্যবহারকারীগণ ফায়ারওয়াল ব্যবহার করতে পারেন।
- যেমন: কোনো একটি ওয়েবসাইট সেই সব ডোমেইন বিশিষ্ট প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে যারা এর সাথে চুক্তিবদ্ধ।
- বর্তমানে বিভিন্ন ধরনের ফায়ারওয়াল আছে যা বিভিন্ন লেভেলে নিরাপত্তা প্রদান করে থাকে। তাদের মধ্যে সিম্পল ট্রাফিক লগইন সিস্টেম, আইপি প্যাকেট স্ক্রিনিং রাউটার, হার্ডেন্ড ফায়ারওয়াল হোস্ট, প্রক্সি অ্যাপ্লিকেশন গেটওয়ে উল্লেখযোগ্য।
- জিপিআরএস (GPRS) এর পূর্ণরূপ হলো – জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service)।
- অর্থাৎ, জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service) এর সংক্ষিপ্ত রূপ হলো – জিপিআরএস (GPRS)।
- এটি হলো একটি প্যাকেট অরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত ২ জি সেলুলার মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়।
- এর মাধ্যমে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক জুড়ে তথ্য আদান-প্রদান করা যায়।
জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের কয়েকটি বৈশিষ্ট্যঃ
- 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে ৫৬-১১৪ ডাটা রেট প্রদান করে।
- গুরুত্বপূর্ণ সময়ে তাৎক্ষণিকভাবে তথ্য গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা দিয়ে থাকে।
- ওয়েব ব্রাউজার থেকে শুরু করে চ্যাট পর্যন্ত ডেক্সটপে যেসব অ্যাপ ব্যবহার করা হয় তার সবগুলোর সাথেই এটি কাজ করে।
- এস এম এস, সেলুলারের মাধ্যমে পুশ টু টক, ইন্সট্যান্ট মেসেজিং,ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস ইত্যাদি সেবা GPRS এর মাধ্যমে পাওয়া যায়।
- এর মাধ্যমে প্রতি মিনিটে ৩০ টি SMS পাঠানো যায়।
- একে অনেক সময় 2.5 G নামেও ডাকা হয়।
জব সলুশন