আমার দেখা নয়াচীন" কে লিখেছেন?
"আমার দেখা নয়াচীন" বইটি লিখেছেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫২ সালে চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দী থাকাকালীন তিনি এই ভ্রমণকাহিনিটি রচনা করেন, যা ২০২০ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
Related Questions
জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩' পাস হয় ২৪ জানুয়ারি, ২০২৩ তারিখে। দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
ভারত কর্তৃক সফলভাবে চাঁদে প্রেরিত সর্বশেষ চন্দ্রযানটির নাম চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। এটি ২০২৩ সালের ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং ২৩ আগস্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে।
চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুুুুুকনগরে ঘটে যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা ।
প্রধান টানেল (main tunnel) এর দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। টানেলের ভেতরে দুটি টিউব (tube) বা সুড়ঙ্গ রয়েছে। প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন রয়েছে।
৯৯৯ - জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা
১০৬ - দুর্নীতি দমন কমিশনে অভিযোগ
৩৩৩ - সরকারি তথ্যসেবা
১২১ - টেলিটক হেল্পলাইন।
কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত।এটি বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ২০২৩ সালের ২৪ মে হতে এই প্রকল্প থেকে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্তের কাজ শুরু হয়েছে।এতে ২২টি টারবাইন রয়েছে যার প্রতিটির ক্ষমতা ৩ মেগাওয়াট।
জব সলুশন