অর্থানুসারে শব্দ কত প্রকার?

ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
বিস্তারিত ব্যাখ্যা:

- অর্থমূলকভাবে বা শব্দার্থ অনুসারে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।
যথা:
- যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন: গায়ক। 
- রূঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে, অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন: হস্তী।
- যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন: পঙ্কজ।

Related Questions

ক) নিত্যক্রম
খ) ভগ্নাংশ
গ) অনুপাত
ঘ) সারি
Note :

'Ratio' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - অনুপাত।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের বাংলা পরিভাষা:
• Laboratory: পরীক্ষাগার/গবেষণাগার।
• Mass communication: গণযোগাযোগ।
• Manual: ব্যবহারিক নির্দেশিকা/নির্দেশিকা।
• Gazette: প্রজ্ঞাপন/ঘোষণাপত্র।
• Agenda: আলোচ্যসূচি।
• Memorandum: স্মারকলিপি।
• Invoice: প্রেরণপত্র/চালান।
• Constipation: কোষ্ঠবদ্ধতা।
• Descent: অবতরণ।
• Constipation: কোষ্ঠবদ্ধতা।
• Invoice: প্রেরণপত্র/চালান।

ক) আকাঙ্ক্ষিত বস্তু
খ) অপ্রত্যাশিত
গ) প্রচুর ব্যবধান
ঘ) অসম্ভব কল্পনা
Note :

'আকাশ কুসুম' বাগধারার অর্থ অসম্ভব কল্পনা।

অন্যদিকে, 
আকাশ থেকে পড়া- অপ্রত্যাশিত;
আকাশ পাতাল- প্রচুর ব্যবধান;
ইদের চাঁদ- অতি আকাঙ্ক্ষিত বস্তু।

ক) কাজী নজরুল ইসলাম
খ) শামসুর রাহমান
গ) আহসান হাবীব
ঘ) আবুল হাসান
Note :

• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬)।
• তিনি একজন নাগরিক কবি ছিলেন।
• পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
• মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে।

তাঁর রচিত উপন্যাস-
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) প্রবন্ধ গ্রন্থ
ঘ) নাটক
Note :

- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
- তাঁকে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিকসূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'।

প্রবন্ধ গ্রন্থঃ
- "মতিচুর" লেখিকার রচিত প্রথম গ্রন্থ । সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, জ্ঞান-ফল, নারী-সৃষ্টি, নার্স নেলী প্রভৃতি রূপকথার গল্প ২য় খণ্ডে রয়েছে। মতিচুর দুই খন্ডে প্রকাশিত হয়।
- অবরোধবাসিনী লেখিকার শ্রেষ্ঠ গ্রন্থ । এটি একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ।
- নারীর অধিকার লেখিকার শেষ রচনা।

উপন্যাসঃ
- পদ্মরাগ : নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। এ সকল পত্রিকায় মিসেস আর এস হোসেন নামে লেখা হত। এই উপন্যাসটিকে উপন্যাসোম গদ্য আখ্যায়িকা হিসেবে বিবেচনা করা হয়।
- সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream) – ইংরেজিতে লেখা উপন্যাস। উপন্যাসটির অনুবাদ গ্রন্থের নাম ‘সুলতানার স্বপ্ন’। তিনি নিজেই এর অনুবাদ করেন। এই উপন্যাসে ‘Lady land' এর উল্লেখ আছে।

ক) মিথ্যা
খ) সত্য
গ) সচল
ঘ) হিংসা
Note :

বিপরীত শব্দ: 

অলীক → বাস্তব/সত্য;

 মিথ্যা → সত্যি; 

অলৌকিক →লৌকিক। 

ক) অগ্নি
খ) নয়ন
গ) পুত্র
ঘ) অধিপতি
Note :

অগ্নি শব্দের সমার্থক- অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন।

জব সলুশন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-02-2026)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) - উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক (06-02-2026)

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন