প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
সংবিধানে ভাষা প্রসঙ্গটির উল্লেখ করা হয়েছে তিনটি স্থানে :৩, ২৩ এবং ১৫৩ সংখ্যক অনুচ্ছেদে। এগুলোর মধ্যে অনুচ্ছেদ ৩ - এ 'রাষ্ট্রভাষা', অনুচ্ছেদ ২৩ - এ 'জাতীয় ভাষা' এবং অনুচ্ছেদ ১৫৩ - তে বাংলা ও ইংরেজি পাঠ সংক্রান্ত বিধান রয়েছে। সংবিধানের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'।
Related Questions
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।
উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড ১৬১৫২
রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ শুরু হয়।
এটি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। আর ২৫তম অধিবেশনটি চলতি একাদশ জাতীয় সংসদের ২০২৩ সালের পঞ্চম অধিবেশন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।
২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।
- ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩ সালে ১৩তম আইসিসি ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়।
- এ বিশ্বকাপে ১০টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপের এ আসরে ১০টি মাঠে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ ভারত।
- বাংলাদেশের হয়ে এ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত।
- এ ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলে ট্রেন আর ওপরে নির্বিঘ্নে চলাচল করে হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণী।
- ১১ নভেম্বর, ২০২৩ সালে এলিফ্যান্ট ওভারপাসটির উদ্বোধন করা হয়।
পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিমি রেললাইন নির্মাণ করা হচ্ছে।
- এ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে।
- ঢাকা থেকে মাওয়া; মাওয়া থেকে পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।
- ৪ এপ্রিল, ২০২৩ সালে মাওয়া থেকে ভাঙ্গা বা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত প্রায় ৪১ কি.মি রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলে।
- ১ নভেম্বর, ২০২৩ সালে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
জব সলুশন